শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে ফের যুবতীকে গনধর্ষণ
চাটমোহরে ফের যুবতীকে গনধর্ষণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (১৭ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০৫মি.) পাবনার চাটমোহরে রামপুরের গনধর্ষণের রেশ কাটতে না কাটতেই ফের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চরপাড়া গ্রামের পার্শ্ববর্তী বগার বিলে গনধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে চাটমোহর থানায় মামলা হয়েছে। মামলা নং ২২।
জানা গেছে, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চরপাড়া গ্রামের পার্শ্ববর্তী বগার বিল এলাকায় রাস্তায় ব্লক স্থাপনের কাজ চলছে। ঈশ্বরদীর পাকশীর বাবুপাড়ার সেলিমের স্ত্রী রুপা (৩০) এখানে শমিকদের জন্য রান্নার কাজ করতো এবং পাশের একটি অস্থায়ী ঘরে থাকতো। গত ২৬ ডিসেম্বর মাঝরাতে ১৫/২০ জন যুবক সাইট এলাকায় গিয়ে হেড মিস্ত্রিী আনিসুর রহমানকে মারধোর করে এবং দেশী অস্ত্রের মুখে জিম্মি করে রূপাকে পার্শ্ববর্তী একটি মাটির খাদে নিয়ে যায়। আনিস দৌড়ে পালিয়ে পাটুলীপাড়া গ্রামবাসীকে জানালে গ্রামবাসী স্থানীয় মসজিদে মাইকিং করে লোকজন নিয়ে সাইট এলাকায় গেলে যুবকেরা পালিয়ে যায়। এরই মধ্যে অন্তত ৩/৪ জন রূপাকে পালাক্রমে ধর্ষণ করে।
লোক লজ্জার ভয়ে রূপা প্রথমে কাউকে কিছু না জানালেও বিষয়টি জানাজানি হয়ে গেলে শুক্রবার রাতে ৮ জনকে আসামী করে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করে রূপা।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক সরকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)