শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সীরাতুন্নবী (সাঃ) মাহ্ফিল অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সীরাতুন্নবী (সাঃ) মাহ্ফিল অনুষ্ঠিত
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে সীরাতুন্নবী (সাঃ) মাহ্ফিল অনুষ্ঠিত

---বান্দরবান প্রতিনিধি :: (১৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.) বান্দরবান মাছ বাজার ব্যবসাী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ১তম সীরাতুন্নবী (সাঃ) মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাহ্ফিল চলে। বান্দরবান মাছ বাজারে ৫নং গলিতে এর আয়োজন করা হয়। সীরাতুন্নবী (সাঃ) মাহ্ফিলে প্রধান বক্তা হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী বক্তব্য প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী। মাহফিলে প্রধান ওয়াজেন হিসেবে পবিত্র আল্ কোরআনের তাফসির উপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা করেন বান্দরবান রুমা উপজেলার জামে মসজিদের খতিব মুফাসির কোরআন হযরত মাওলানা হাফেজ কারী আব্দুল মুতালিব আল হোসাইনী। মাহফিলে বিশেষ ওয়াজেন হিসেবে আলোচনা করেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, বান্দরবান বাজার শাহী মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈন, সুয়ালক বাজার জামে মসজিদের খতিব মুফতি দিদারুল ইসলাম, ইসলামী শিক্ষা কেন্দ্র জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক। বান্দরবান মাছ বাজার ব্যবসাী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ১তম সীরাতুন্নবী (সাঃ) মাহ্ফিলে সভাপতিত্ব করেন বান্দরবান মাছ বাজার ব্যবসাী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. সিরাজুল ইসলাম। এছাড়াও মাহ্ফিলে সার্বিক সহযোগিতা ও অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সীরাতুন্নবী (সাঃ) মাহ্ফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ন-আহবায়ক আব্দুস শুক্কুরসহ কমিটির অন্যান্য সদস্য ও মাছ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য দায়িত্বশীল এবং সদস্যরা। সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান। এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস, বোমা বাজদের কোন স্থান নেই। মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম। ইহুদী মুশরিকরা কিছু বিপদগামী মুসলমান নামধারী কিছু কোলাঙ্গার এর মাধ্যমে ইসলাম ধর্মকে জঙ্গীবাদী-সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি করার জন্য গভীর সড়যন্ত্র করছে। আর মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম, অত্যাচারের শিকার হচ্ছে। আল্লাহর হুকুম পালন না করার কারনে মুসলমানদের মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করে থাকেন, বান্দা তার পাপ থেকে ফিরে এসে তওবা করলে মহান আল্লাহ সেই আজাব থেকে মুক্ত করে দেন। বক্তারা আরো বলেন, ইসলামের পাচঁটি স্তম্ভ এর মধ্যে নামায অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ কাজ, এই পাচঁ ওয়াক্ত নামায সঠিক ভাবে আদায় না করার কারণে আজ চারিদিকে অশান্তি, ঝগড়া-বিবেদ লেগে আছে। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর তরীকা মতে আমাদের জীবন গড়ি, তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)