শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে ইয়াবাসহ বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী আটক
বাগেরহাটে ইয়াবাসহ বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী আটক
বাগেরহাট প্রতিনিধি :: (১৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৬মি.) বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ১১ পিচ ইয়াবা সহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী লিটন ফকির (৩১) নামের এক ইয়াবা সম্রাট-কে আটক করেছে। সে বাগেরহাট সদর উপজেলার ৬০গুম্বজ ইউনিয়নের সায়ড়া গ্রামের মৃত হামজা ফকিরের পুত্র ও পশ্চিম সায়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী। ঘটনাটি ঘটেছে ৩১ ডিসেম্বর শনিবার দুপুরে কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায়। কাটাখালী হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ এস,আই, জামাল উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘটনার দিন দুপুরে কাটাখালী বাসস্ট্যান্ডের উপর উক্ত ইয়াবা সম্রাট লিটন ফকির ইয়াবা বিক্রিয় করার উদ্যেশ্যে অজ্ঞাত দু”ব্যাক্তির সাথে দরদাম ঠিক করছিল। এসময় কর্তব্যরত এএসআই মো. ফরহাদ হোসেন এর সন্দেহ হলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের-কে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধৃত লিটন এর দেহ তাল্লাশী করে ১১পিচ ইয়াবা সহ আটক করেন। এসময় অজ্ঞাত দু”ব্যাবসায়ী দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় এএসআই মো. ফরহাদ হোসেন বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।





ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি