শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় এক মুক্তিযোদ্ধার সন্তান সন্ত্রাসী হামলার শিকার
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় এক মুক্তিযোদ্ধার সন্তান সন্ত্রাসী হামলার শিকার
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় এক মুক্তিযোদ্ধার সন্তান সন্ত্রাসী হামলার শিকার

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.২১মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অন্যায়ের প্রতিবাদ করায় মোটর সাইকেল চালকদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধার সন্তান মো. আবদুর রহমান। ৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টার দিকে মাটিরাঙ্গা থানা সংলগ্ন আদর্শগ্রাম ভাড়াটিয়া মোটর সাইকেল ষ্টেশনে ঘটনাটি ঘটে।

থানার এজাহার সুত্রে জানা গেছে, সকালে জনৈক যাত্রীর নিকট থেকে নির্ধারিত ভাড়া ৪০ টাকার স্থলে ৮০ টাকা আদায় করলে অতিরিক্তি ভাড়া আদায়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তান আবদুর রহমান প্রতিবাদ করায় মোটর সাইকেল চালক মোহাম্মদ আলী (আদর্শ গ্রাম) এর নেতৃত্বে ইউছুপ আলী,সাহাব উদ্দিন, আব্দুল কাদের, মনির হোসেন, মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, ইমাম হোসেন ও আবুল হোসেন সহ বেশকিছু চালক সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্য তার উপর হামলা চালায়। প্রায় ১০/১৫ জনের উপর্যপরি কিল, ঘুষি, লাথি মারতে মারতে এক পর্যায়ে রহমানকে মাটিতে ফেলে দিলে তার ৩য় শ্রেণীতে তে পড়ুয়া মেয়ে জুলেখা আক্তার (৮) বাবাকে বাঁচাতে সন্ত্রাসীদের পায়ে ধরে মিনতি করলেও মেয়েটিকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় বর্বোচিত হামলাকারীরা। এ সময় সন্ত্রাসীরা তার কাছ থেকে ১ লক্ষ ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানা যায়।

এ সময় পাশের চায়ের দোকানে অবস্থানরত মাটিরাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম (পিসি),মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ মেম্বার দিপার মোহন ত্রিপুরা, মুক্তিযোদ্ধা মুকবুল হোসেন চৌধুরীসহ প্রত্যক্ষদর্শীরা থানায় খবর দিলে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশে এস আই মোজাহের হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে মাটিরাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে রহমানের শারিরীক অবস্থা পর্যবেক্ষন শেষে কর্তব্যরত ডা. তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেন। সে মতে তিনি বর্তমানে মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ন্যায় বিচার পাওয়ার লক্ষে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন মিয়া বাদী হয়ে এই বর্বোরচিত হামলাকারীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল হাশেম ও উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মো. তাজুল ইসলাম (সাবেক চেয়ারম্যান) দ্রুত সময়ের মধ্যে ঘৃন্নতম সন্ত্রাসী হামলা ও ছোট্ট মেয়ে জুলেখার উপর অমানবিক নির্যাতনে সম্পৃক্ত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

এ বিষযে অটোরিক্সা ও মোটর সাইকেল মালিক সমবায় সমিতির সভাপতি মো. সফর আলী অপরাধীর বিচার হওয়া প্রয়োজন উল্লেক করে বলেন,যারা এই অপরাধের সাথে জড়িত তাদের জন্য পুরো মোটর সাইকেল মালিক সমবায় সমিতি দায়ী নয়। অভিযুক্ত অপরাধী ছাড়া অযথা কাউকে যেনো হয়রানী করা না হয়।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা শিকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,আমরা একটি অভিযোগ পত্র পেয়েছি,তবে মামলার চুড়ান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইতিমধ্যে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মো. ইউছুপ আলী নামের একজনকে আটক করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)