বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নাজিরপুরে র্যার পরিচয়ে প্রতারণা : গ্রেফতার ১
নাজিরপুরে র্যার পরিচয়ে প্রতারণা : গ্রেফতার ১

নাজিরপুর প্রতিনিধি :: (২২ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মি.) পিরোজপুরের নাজিরপুরে র্যার পরিচয়ে প্রতারণার অভিযোগে ৪ জানুয়ারী মানিক হাওলাদার (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মানিক ঝালকাঠী সদর উপজেলার দিবাকরকাঠী গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার এসএস খেজুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ রায়ের সাথে একই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শংকর কুমার মিস্ত্রীর স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বিমত সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্রে করে পিরোজপুর সদর উপজেলার নন্দিপাড়া গ্রামের যদু নাথ দাসের ছেলে পার্থ দাসের পরিকল্পনায় ৪ জানুয়ারী বুধবার দুপুরে আটক মানিক র্যার পরিচয়ে প্রধান শিক্ষক শংকর প্রসাদ রায়ের বাড়ীতে গিয়ে তাকে খোঁজা-খুঁজি করে। তাকে বাড়ীতে না পেয়ে মোবাইলে ফোন করে তার অবস্থান জানতে চায় এবং ওই প্রধান শিক্ষক বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে তদন্তের জন্য তার সাথে দেখা করতে বলে। এক পর্যায়ে ওই দিন বিকেলে উপজেলা সদরে এসে আটক মানিক প্রধান শিক্ষক শংকরের সাথে দেখা করে নিজেকে র্যারের কর্মকর্তা পরিচয় দেয় এবং তাকে হয়রানির চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা মানিককে আটক করে থানায় সোর্পদ করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, র্যার পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রধান শিক্ষক শংকর প্রসাদ রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটক মানিককে ওই মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা