বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশি বাঁধায় সিলেটে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পন্ড
পুলিশি বাঁধায় সিলেটে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পন্ড
সিলেট প্রতিনিধি :: (২২ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) পুলিশের বাঁধায় সিলেট নগরীতে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন পন্ড হয়েছে। বৃহস্পতিবার ৫ জানুয়ারী সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন সমবেত হতে থাকে। পরে বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিএনপি নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করতে চাইলে পুলিশি বাঁধার মুখে পড়ে। অতঃপর মিছিল না করেই ছত্রভঙ্গ হয়ে স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা।
এ ব্যাপারে মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী সিএইচটি মিডিয়া বলেন, তারা প্রশাসনের অনুমতি নেননি, ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় তাদের মিছিল করতে দেওয়া হয়নি।
৫ জানুয়ারি উপলক্ষে আম্বরখানা-চৌহাট্টা-জিন্দাবাজারসহ নগরীর প্রধান প্রধান মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ কালো পতাকা মিছিল কর্মসূচির আয়োজন করেছিল।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা