শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত ১
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত ১
বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত ১

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

৫ জানয়ারি বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গাজীপুর মহানগরের মজলিশপুর ও কলাবাগান এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনজনের পরিচয় আমরা জানতে পেরেছি। অজ্ঞাত ব্যক্তি পৌনে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার মোহাম্মমদ মহিউল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ইটাহাটা এলাকায় চারজন গুলিবিদ্ধ হয়।

আহতদের মধ্যে তিনজন হলেন- সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার দত্তপাড়া এলাকার মহর আলীর ছেলে রফিকুল (২০), বরগুনার বেতাগী থানার কলাবাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (১৯), ঢাকার মুগদা-মান্ডা এলকার শাওন (২৮)। অন্যজন গুরুতর আহত হওয়ায় কথা বলতে না পারায় পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

র‌্যাব-১ এর সহকারী অতিরিক্ত পরিচালক সাইদুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার ভোরে গাজীপুরে পোড়াবাড়ি এলাকায় র‌্যাবের চেক পোস্টে একটি ট্রাকের চালককে থামার সংকেত দিলে, চালক ট্রাক না থামিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এরপর ট্রাকটিকে ধাওয়া করা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে তারা ট্রাক থামিয়ে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়তে থাকে। র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে তিনজন গুলিবিদ্ধ হন। এ সময় আরো তিনজন পালিয়ে যান। পরে আশেপাশে তল্লাশি চালিয়ে আহত অবস্থায় আরেকজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ট্রাক ও চারটি গরু উদ্ধার করা হয় ।





আর্কাইভ