রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনের দুর্র্ধষ নোয়া বাহিনী প্রধানসহ ১২ বনদস্যুকে জেলহাজতে প্রেরণ
সুন্দরবনের দুর্র্ধষ নোয়া বাহিনী প্রধানসহ ১২ বনদস্যুকে জেলহাজতে প্রেরণ
বাগেরহাট প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করা সুন্দরবনের দুর্র্ধষ বনদস্যু নোয়া বাহিনী প্রধান বাকি বিল্লাহ ওরফে নোয়াসহ ১২ দস্যুকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাব বরিশাল-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান ৭ জানুয়ারি শনিবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে নোয়া বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ১শ ৫ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পন করার পর রাত ১০টার দিকে তাদেরকে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। এরপর ৮ জানুয়ারি রবিবার দুপুরে এ সকল দস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। দস্যু বাহিনী প্রধান বাকি বিল্লাহসহ ১২ দস্যুর বাড়ী বাগেরহাটের রামপাল ও মংলার বিভিন্ন এলাকায়।
আত্মসমর্পনকারী দস্যুরা হলো বাকি বিল্লাহ, মনিরুল শেখ, মানজুর মোল্লা, মুক্ত শেখ, তরিকুল শেখ, আকবর শেখ, কিবরিয়া মোড়ল, জাহাঙ্গীর শেখ, আল আমিন শিকদার, ইউনুস শেখ, মিলাদুল শেখ ও মোশারেফ হোসেন।
স্বাভাবিক জীবনে ফেরার জন্য এ পর্যন্ত নোয়া বাহিনীসহ ৮টি বাহিনীর ৭৬ দস্যু র্যাব-০৮ এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ জমা দিয়েছে। যাদের মধ্যে অধিকাংশ ডাকাতই এখন জামিনে মুক্ত হয়েছেন।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা