শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি
বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) গাজীপুরের টঙ্গীর (সোনাভানের শহর) তুরাগ নদীর (কহর দড়িয়া) পাড়ে ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। এবছর দুই ধাপে দেশের ৩৩টি জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নিচ্ছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরাও এতে অংশ নেবেন।

ঠান্ডা উপেক্ষা করে গত বুধবার থেকে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের মুসল্লিরা। এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়েছে ইজতেমার ময়দানের। মুসল্লিরা দলে দলে ময়দানে এসে খুঁজে নিচ্ছে যার যার খিত্তা।

শুক্রবার বাদ ফজর মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে টঙ্গীর তুরাগ নদীর পাড়। মহান আল্লাহতালার কৃপা লাভের আশায় কিশোর, যুবক, বৃদ্ধসহ সব বয়সের শ্রেণি-পেশার মুসল্লিরা ছুটে আসছেন ইজতেমা ময়দানে। হজের পর মুসল্লিদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা।

ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বাদ ফজর বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে।

এবছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লি। এছাড়া বিদেশি মুসল্লিরাও আসতে শুরু করেছেন। প্রথম ধাপে অংশ নেবেন দেশের ১৭টি জেলার মুসল্লি। আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। এরপর ২০ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ। একইভাবে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

প্রথম ধাপে অংশ নেওয়া জেলা ও খিত্তাগুলো হলো- ঢাকা (১-৫ নং খিত্তা), টাঙ্গাইল (৬-৮ নং খিত্তা), ময়মনসিংহ (৯-১১ নং খিত্তা), মৌলভীবাজার (১২ নং খিত্তা), ব্রাহ্মণবাড়ীয়া (১৩ নং খিত্তা), মানিকগঞ্জ (১৪ নং খিত্তা), জয়পুরহাট (১৫ নং খিত্তা), চাঁপাইনবাবগঞ্জ (১৬ নং খিত্তা), রংপুর (১৭ নং খিত্তা), গাজীপুর (১৮-১৯ নং খিত্তা), রাঙামাটি (২০ নং খিত্তা), খাগড়াছড়ি (২১ নং খিত্তা), বান্দরবান (২২ নং খিত্তা), গোপালগঞ্জ (২৩ নং খিত্তা), শরীয়তপুর (২৪ নং খিত্তা), সাতক্ষীরা (২৫ নং খিত্তা) ও যশোর (২৬-২৭ নং খিত্তা)।

ইজতেমায় ৫ স্তরের নিরাপত্তা
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত বিশ্ব ইজতেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইজতেমার আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ইজতেমা সার্বিকভাবে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গতবারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। খিত্তায় খিত্তায় সাদা পোশাকের পুলিশ মোতায়েনসহ পুরো ময়দান সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তাদের সঙ্গে ইজতেমার দুই পর্বেই শরিক হবেন প্রায় ১০০ দেশের তাবলীগের বিদেশি মেহমান।

অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মো. ফজলুল হক নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। বিশ্ব ইজতেমায় অংশ নিতে বুধবার টঙ্গী আসেন তিনি।

ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন সিএইচটি মিডিয়াকে জানান, বৃহস্পতিবার সকালে ফজলুল তার নির্ধারিত খিত্তার (থাকার জায়গা) বাইরে পানি আনতে যান। পানি নিয়ে খিত্তায় ফেরার পর অসুস্থ বোধ করেন তিনি।

পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান গিয়াস।

তিনি জানান, দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে ফজলুল হকের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)