শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মানুষ তার কর্মের ফলে সারা জীবন বেচে থাকে : ফিরোজা বেগম চিনু এমপি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মানুষ তার কর্মের ফলে সারা জীবন বেচে থাকে : ফিরোজা বেগম চিনু এমপি
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানুষ তার কর্মের ফলে সারা জীবন বেচে থাকে : ফিরোজা বেগম চিনু এমপি

---ষ্টাফ রিপোর্টার :: (৭মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) ৩৩৩,ম-৩৩ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, যেসব গুনী মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নেয় তারা কখনো মন থেকে বিদায় নিতে পারেনা। মানুষ তার কর্মের ফলে সারা জীবন বেচে থাকে। আর এসব গুনী এবং কর্মট ও জনপ্রিয় মানুষকে স্মরন করে বেচে রাখার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। তিনি বলেছেন জেবুন্নেছা রহিম স্বল্প সময়ে আমাদের কাছ থেকে যেভাবে চিরবিদায় নিয়েছেন তাকে স্মরনে রাখতে তার আদর্শ এবং কর্মকে অনুসরন করতে হবে। তিনি সমাজ উন্নয়নে জেবুন্নেছা রহিমের অবদানের কথা স্বরন করে বলেছেন এ এলাকায় তার পদচারনায় যেসব উন্নয়ন কাজ সম্পাদন হয়েছে তা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
ফিরোজা বেগম চিনু এমপি ২০ জানুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট কার্যনির্বাহী কমিটির অজীবন সদস্য জেবুন্নেসা রহিমের আকস্মিক মৃত্যুতে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফিরোজা বেগম চিনু এমপি আরো বলেছেন, একজন নেত্রী ও সমাজ সেবী হিসেবে জেবেুন্নেসা রহিম ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ন, ধার্মিক ও একজন আদর্শ সংগঠক। মানব সেবার কাজে তিনি ছিলেন একজন নিরলস ব্যক্তিত্ব। সদা সদালাপি ও মিষ্টিভাষি এই মানবসেবী এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। তার মৃত্যুতে রাঙামাটির যে অপুরনীয় ক্ষতি হলো তা কোন ভাবেই পুরন করা সম্ভব নয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্রোর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মিস্ নিরুপা দেওয়ান, রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সেক্রেটারি এম.বখতেয়ার উদ্দিন, সাবেক সেক্রেটারী আবু সাদাৎ মো. সায়েম, জেবেুন্নেসা রহিম ছোটভাই ও ইউনিটের আজীবন সদস্য মো. জাহাঙ্গির আলম মুন্না, আজীবন সদস্য মিসেস্ মনোয়ারা জসিম, কার্যনির্বাহী সদস্য মিসেস্ নাইউ প্রু মারমা মেরি, মো. জসিম উদ্দিন ও ইউনিট অফিসার আজরু উদ্দিন সাফদার।

শোক সভার শুরুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শোক সভায় ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, ইউনিটের কর্মকর্তা, কর্মচারী ও যুব স্বেচ্ছাসেবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)