শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শীতলক্ষ্যা থেকে বিলাসবহুল গাড়ি উদ্ধার
শীতলক্ষ্যা থেকে বিলাসবহুল গাড়ি উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৪৫মি.) গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে একটি বিলাসবহুল প্রাডো (ঢাকা মেট্রো ঘ ১১-২০২৯) গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে গাড়িটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে বাজারের এক ব্যবসায়ী প্রথমে পানির নিচে একটি গাড়ি দেখতে পায়। পরে খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পানির নিচ থেকে গাড়ি উঠায়।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিএইচটি মিডিয়াকে বলেন, নারায়ণপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে বাদল সরকারের মাছের ঘেরের ভেতর থেকে একটি গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। গাড়িতে কিছু পাওয়া যায়নি। উদ্ধারকৃত সিলভার রংয়ের টয়োটা প্রাডো এ জীপ গাড়িটির নম্বর প্লেটে ঢাকা মেট্রো-ঘ-১১-২০২৯ লেখা রয়েছে। মালিকের পরিচয় জানতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কেউ গাড়িটি চুরি করে তা নদীতে রেখে দিয়েছে বলে ধারণা করছেন ওসি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই