রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ
মোরেলগঞ্জে আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ
বাগেরহাট প্রতিনিধি :: (৯মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে ২২ জানুয়ারি রবিবার দুপুরে আইসিটি প্রশিক্ষনার্থীদের সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনে প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সমাপনি ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে এসিলাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম হাওলাদার ও সাংবাদিক শামীম আহসান মল্লিক। সভায় বক্তব্য রাখেন প্রশিক্ষক লিপিকা রানী মিস্ত্রি, এনামুল কবির ও প্রশিক্ষার্থীদের পক্ষে সাংবাদিক মো. মেহেদী হাসান।
আলোচনা শেষে ১১ তম ব্যাচের প্রশিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২৪ জন প্রশিক্ষার্থী অংশগ্রহন করেন।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ