শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে শিমের বাম্পার ফলন: রপ্তানি হচ্ছে বিদেশে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে শিমের বাম্পার ফলন: রপ্তানি হচ্ছে বিদেশে
সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে শিমের বাম্পার ফলন: রপ্তানি হচ্ছে বিদেশে

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: (১০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৮মি.) গত বছরের ন্যায় এবারও সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিমের বাম্পার ফলন হয়েছে। এমনিতেই এ উপজেলার শিম স্বাদের জন্য বিখ্যাত। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানী হয় গেলাপগঞ্জের শিম। আর তাই উৎসাহী চাষীরা ফসলী জমি থেকে বাড়রি আঙ্গিনা এমন কি রাস্তার ধারেও শিমের চাষ করেন।

সম্প্রতি সরজমিনে এ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, রাখালগঞ্জ, লক্ষণাবন্দ, এলাহীগঞ্জ, দড়া, নিমাধল, ধারাবহর, নগর, পূর্ব আমকুনা পরিপূর্ণ শিমের ক্ষেতে। যেদিকে দৃষ্টি যায় দেখা যায় মাচা ভর্তি শিম আর শিম।

শুধু মাঠেই নয়, সড়কের পাশে ও বাড়ির আঙিনা জুড়ে শিমক্ষেত। আর তাতে ধরেছে থোকায় থোকায় শিম।

শুধু কৃষক নয়, দেখে পথিকেরও মন জুড়ায়। পোক্ত হয়ে ওঠা শিম বিক্রি করতে কৃষকরা ক্লান্তিহীন সময় পার করছেন। বাজারজাত করতে মাচা থেকে তারা আহরণ করছেন শিম।

স্তূপাকারে রাখা শিম পাইকারদের কাছে বিক্রি করছেন। আহরণের পর ঠেলা গাড়ি ভর্তি শিম কৃষকরা নিয়ে যাচ্ছেন স্থানীয় পাইকারি হাটে। সেখানে স্তূপাকারে রাখা শিম পাইকারদের কাছে বিক্রি করছেন তারা।

পাইকাররা তা কিনে বস্তাভর্তি করে ট্রাকযোগে নিয়ে যাচ্ছেন বাজারে। কেউবা অধিক দামে বিক্রির জন্য অপেক্ষার প্রহর গুণছেন।

সিলেটের গোলাপগঞ্জের স্থানীয় বাজারগুলোতে প্রতিদিন সকাল-বিকেলে জমে ওঠে শিমের বাজার। স্থানীয় ঝাপা গ্রামের শিম চাষি রফিক মিয়া (৪২) সিএইচটি মিডিয়াকে জানান সিলেটের মধ্যে শিম চাষে বিখ্যাত গোলাপগঞ্জ উপজেলা।

ধান চাষ থেকে শিম চাষে লাভ বেশি। তাই এই মৌসুমে ধানী জমিতেও তারা শিম চাষ করেছেন। রফিক এবার তিন বিঘা জমিতে শিম চাষ করেছেন।
পাইকাররা প্রতি কেজি শিম ১০ টাকা করে কিনলেও শহরে, নগরে-বন্দরে শিমের কেজি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

স্তূপাকারে রাখা শিম পাইকারদের কাছে বিক্রি করছেন পাশেই কর্মব্যস্ত খালিক মিয়া (৪৪) জানালেন, তিনি মধ্যপ্রাচ্যে ছিলেন একযুগ। কিছুই করতে পারেননি। তিন বছর হয় দেশে এসেছেন। এরপর থেকে স্বজনদের পরামর্শে শিম চাষ করেন। প্রতি মৌসুমে এখন শিম চাষ করে লাখ লাখ টাকা আয় করেন। তিনি বিদেশে, বিশেষ করে ইংল্যান্ড এবং মধ্যপ্রাচ্যেও শিম রপ্তানী করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষ্ণ চন্দ্র হুড় সিিইচটি মিডিয়াকে বলেন এবার সিলেট বিভাগে ৭ হাজার ২৯৭ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে।

এরমধ্যে সর্বাধিক শিমের চাষ সিলেটে ৩ হাজার ৩২৭ হেক্টরে। আর সর্বনিম্ন মৌলভীবাজারে ৭৮০ হেক্টর। এছাড়া হবিগঞ্জ ১ হাজার ১৪০ হেক্টর এবং সুনামগঞ্জে ২ হাজার ৫০ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে।

সিলেটে শিম চাষে গোলাপগঞ্জ উপজেলা এগিয়ে বলেও জানান তিনি।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)