শিরোনাম:
●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে শিমের বাম্পার ফলন: রপ্তানি হচ্ছে বিদেশে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে শিমের বাম্পার ফলন: রপ্তানি হচ্ছে বিদেশে
সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে শিমের বাম্পার ফলন: রপ্তানি হচ্ছে বিদেশে

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: (১০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৮মি.) গত বছরের ন্যায় এবারও সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিমের বাম্পার ফলন হয়েছে। এমনিতেই এ উপজেলার শিম স্বাদের জন্য বিখ্যাত। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানী হয় গেলাপগঞ্জের শিম। আর তাই উৎসাহী চাষীরা ফসলী জমি থেকে বাড়রি আঙ্গিনা এমন কি রাস্তার ধারেও শিমের চাষ করেন।

সম্প্রতি সরজমিনে এ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, রাখালগঞ্জ, লক্ষণাবন্দ, এলাহীগঞ্জ, দড়া, নিমাধল, ধারাবহর, নগর, পূর্ব আমকুনা পরিপূর্ণ শিমের ক্ষেতে। যেদিকে দৃষ্টি যায় দেখা যায় মাচা ভর্তি শিম আর শিম।

শুধু মাঠেই নয়, সড়কের পাশে ও বাড়ির আঙিনা জুড়ে শিমক্ষেত। আর তাতে ধরেছে থোকায় থোকায় শিম।

শুধু কৃষক নয়, দেখে পথিকেরও মন জুড়ায়। পোক্ত হয়ে ওঠা শিম বিক্রি করতে কৃষকরা ক্লান্তিহীন সময় পার করছেন। বাজারজাত করতে মাচা থেকে তারা আহরণ করছেন শিম।

স্তূপাকারে রাখা শিম পাইকারদের কাছে বিক্রি করছেন। আহরণের পর ঠেলা গাড়ি ভর্তি শিম কৃষকরা নিয়ে যাচ্ছেন স্থানীয় পাইকারি হাটে। সেখানে স্তূপাকারে রাখা শিম পাইকারদের কাছে বিক্রি করছেন তারা।

পাইকাররা তা কিনে বস্তাভর্তি করে ট্রাকযোগে নিয়ে যাচ্ছেন বাজারে। কেউবা অধিক দামে বিক্রির জন্য অপেক্ষার প্রহর গুণছেন।

সিলেটের গোলাপগঞ্জের স্থানীয় বাজারগুলোতে প্রতিদিন সকাল-বিকেলে জমে ওঠে শিমের বাজার। স্থানীয় ঝাপা গ্রামের শিম চাষি রফিক মিয়া (৪২) সিএইচটি মিডিয়াকে জানান সিলেটের মধ্যে শিম চাষে বিখ্যাত গোলাপগঞ্জ উপজেলা।

ধান চাষ থেকে শিম চাষে লাভ বেশি। তাই এই মৌসুমে ধানী জমিতেও তারা শিম চাষ করেছেন। রফিক এবার তিন বিঘা জমিতে শিম চাষ করেছেন।
পাইকাররা প্রতি কেজি শিম ১০ টাকা করে কিনলেও শহরে, নগরে-বন্দরে শিমের কেজি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

স্তূপাকারে রাখা শিম পাইকারদের কাছে বিক্রি করছেন পাশেই কর্মব্যস্ত খালিক মিয়া (৪৪) জানালেন, তিনি মধ্যপ্রাচ্যে ছিলেন একযুগ। কিছুই করতে পারেননি। তিন বছর হয় দেশে এসেছেন। এরপর থেকে স্বজনদের পরামর্শে শিম চাষ করেন। প্রতি মৌসুমে এখন শিম চাষ করে লাখ লাখ টাকা আয় করেন। তিনি বিদেশে, বিশেষ করে ইংল্যান্ড এবং মধ্যপ্রাচ্যেও শিম রপ্তানী করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষ্ণ চন্দ্র হুড় সিিইচটি মিডিয়াকে বলেন এবার সিলেট বিভাগে ৭ হাজার ২৯৭ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে।

এরমধ্যে সর্বাধিক শিমের চাষ সিলেটে ৩ হাজার ৩২৭ হেক্টরে। আর সর্বনিম্ন মৌলভীবাজারে ৭৮০ হেক্টর। এছাড়া হবিগঞ্জ ১ হাজার ১৪০ হেক্টর এবং সুনামগঞ্জে ২ হাজার ৫০ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে।

সিলেটে শিম চাষে গোলাপগঞ্জ উপজেলা এগিয়ে বলেও জানান তিনি।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ