শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » বাগেরহাটে ৭ ঘণ্টায় ৫০ জন কুকুরের কামড়ে আক্রান্ত
প্রথম পাতা » করোনা আপডেট » বাগেরহাটে ৭ ঘণ্টায় ৫০ জন কুকুরের কামড়ে আক্রান্ত
শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে ৭ ঘণ্টায় ৫০ জন কুকুরের কামড়ে আক্রান্ত

---বাগেরহাট প্রতিনিধি :: (১৪ মাঘ ১৪২৩ বাংলা: বাঙলাদেশ সময় রাত ৯.৪৮মি.) বাগেরহাটে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। তাদের বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২৫ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ, সুন্দরঘোনা, চাঁপাতলা, সায়েড়া, সদুল্লাহপুর ও মগরা গ্রামে একটি কুকুর তাদের কামড়ে আহত করে। পরে আক্রমণকারী ওই কুকুরকে মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন আক্রান্ত এক ব্যক্তি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভ্যাকসিন বাইরে থেকে কিনে আনতে বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।

হাসপাতালে ভর্তি রয়েছে নাঈমা ইয়াসমিন (১০), মারিয়া (৮), তানভির (৯), আলিফ (৮), জব্বার শেখ, ইসমাঈল শেখ, সাহেব আলী, সোয়েব হাওলাদার, হালিমা বেগম, ইসরাফিল শেখ, শেখ শাহেদ, ইসলাম শেখ, রহমান শেখ, নাইম শেখ ও মোতাহার শেখ। এদের বাড়ি সদর উপজেলার সুন্দরঘোনা, সদুল্লাহপুর, সায়েড়া, মগরা গ্রামে।

পথচারি জব্বার শেখ জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি কুকুর হঠাৎ হামলে পড়ে। ওই কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে রক্তাক্ত করেছে।

কামড়ের শিকার হাসপাতালে ভর্তি শিশু নাঈমা ইয়াসমিন জানায়, সে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় পেছন থেকে একটি কুকুর দৌঁড়ে এসে কামড় শুরু করে।

কুকুরের কামড়ে নাঈমার শরীরের কয়েকটি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।

সোয়েব হাওলাদার অভিযোগ করে বলেন হাসপাতালে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের সংকট হয়েছে। চিকিৎসকরা ভ্যাকসিন বাইরের ফার্মেসি থেকে কিনে আনার পরামর্শ দিয়েছেন। ভ্যাকসিনের দাম বেশি হওয়ায় তাদের মতো গরিব মানুষের পক্ষে কিনে আনা প্রায় অসম্ভব।

জামাল হাওলাদার বলেন, ‘বাগেরহাট সদর উপজেলার বারাকপুর থেকে হেঁটে আসার সময় একটি কুকুর পেছন থেকে লাফিয়ে উঠে আমার ডান হাত কামড়ে ধরে। আমি এ সময় কুকুরটির গলা ধরে পাশের লেকে ঝাঁপ দেই। পরে পানিতে চুবিয়ে কুকুরটিকে মেরে ফেলেছি।’

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশফেকার শামস্ মেনন বলেন, দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অন্তত ৫০ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. অরুণ কুমার মণ্ডল বলেন, হাসপাতালে এক মাস ধরে ভ্যাকসিন নেই। স্বাস্থ্য বিভাগ থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)