শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বাসিয়া নদীর খনন কাজ শুরু ১৭২টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বাসিয়া নদীর খনন কাজ শুরু ১৭২টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে মামলা
শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাসিয়া নদীর খনন কাজ শুরু ১৭২টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে মামলা

---
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.)  অবশেষে সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদীর খনন কাজ শুরু হয়েছে।১০ ফেব্রুয়ারি  শুক্রবার সকালে উপজেলা সদরের পশ্চিম দিক কালিগঞ্জ বাজার এলাকা থেকে খনন কাজ শুরু করে খনন কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে নদী খননের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। তবে উপজেলা সদরের বাসিয়া নদীর দু-পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদীর সীমানা নির্ধারণ করে খনন কাজ করার দাবিও এলাকাবাসীর। ইতিমধ্যে নদী খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবিতে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসন প্রায় দীর্ঘ ছয় মাস ধরে উপজেলা সদর ও কালিগঞ্জবাজারে বাসিয়া নদীর দুই তীরে গড়ে উঠা ১শত ৭২টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে প্রশাসন। বাসিয়া নদীর দুই তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্ছেদ মামলা করা হয়েছে। অবৈধ স্থাপনার তালিকা তৈরির করার পর এ উচ্ছেদ মামলাটি দায়ের করা হয়।
এদিকে, উপজেলা সদরের বিশ্বনাথ বাজারের নদীর দুই তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীকে আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী বৃহস্পতিবার ওই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানাগেেছ।
জানা গেছে, সুরমা নদীর শাখা নদী ‘বাসিয়া’ এক সময় প্রচন্ড খড়স্রোতা ছিল। কালের বির্বতনে পাহাড়ি ঢল ও পলি মিশ্রিত বন্যার পানিতে ভরাট হতে থাকে বাসিয়ার তলদেশ। এছাড়াও বিশ্বনাথ বাজার এলাকায় নদীতে বর্জ্য ফেলে ভরাট করে দেয়া হয়েছে নদীর স্বাভাবিক গতি পথ। সঙ্গে সঙ্গে ভূমি দস্যুতা দখল করে নিয়েছে নদীর দুই তীর। গড়ে তুলেছে শত শত অবৈধ স্থাপনা। অবশেষে নদীটি খনন কাজ শুরু হওয়ায় এলাকাবাসি খুশি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উপজেলা সদরের পশ্চিম দিক থেকে ৭কিলোমিটার খনন কাজের জন্য এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান খনন কাজ দেয়া হয়। সিলেট পাউবোর অধিনে নদীর খনন কাজ শুরু হয়েছে। তিনটি প্রকল্পের মাধ্যমে এ খনন কাজ সম্পন্ন হবে।
২০১৬-২০১৭ অর্থ বছরে জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে ৭কিলোমিটার দৈর্ঘ্যরে ‘বাসিয়া নদী পুনঃখনন প্রকল্প’ বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করে সিলেটের পানি উন্নয়ন বোর্ড। সেই কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ৬মাস পূর্বে দরপত্র আহবান পূর্বক ঠিকাদার নির্বাচন করা হয়। উপজেলা পরিষদের গেটের সামন থেকে ১কোটি ৮০লাখ টাকায় ৭কিলোমিটার পশ্চিম দিকে কাজটি চলতি মাসে শুরু করার কথা রয়েছে। আর এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসক বরাবরে গত বছরের ২৫সেপ্টম্বর সিলেটের পানি উন্নয়ন বোর্ড একটি লিখিত আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তার মাধ্যমে ১শত ৭২টি অবৈধ স্থপনার তালিকা তৈরি করেন।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা সদরের বিশ্বনাথ বাজার থেকে খনন কাজ শুরু না করে বাজারের পশ্চিম দিকের ৭কিলোমিটারের মাথায় থেকে খনন কাজ শুরু করা হয়েছে। পূর্বের খনন কাজের শেষ অংশ থেকে খনন কাজ শুরু না করায় এলাকাবাসির মধ্যে ক্ষোভ দেখা দেয়। অভিলম্ভে নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
এব্যাপারে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান বলেন, নদী খনন করার জন্য আমরা র্দীঘদিন ধরে আন্দোলন করে আসছি। অবশেষে নদী খনন কাজ শুরু হয়েছে। তবে নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে খনন কাজ শুরু করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন কাজ সম্পন্ন না করা আহবান জানান তিনি।
সিলেট পানি উন্নয়ন বোর্ডে উপ-প্রকৌশলী দ্বিপক রঞ্জন দাস বলেন, নদীটি তিনটি প্রকল্পের মাধ্যমে খনন কাজ করা হবে। প্রথম দুই ধাপে নদী খনন কাজে কোনো অসুবিধা হবে না। তবে উপজেলা সদরের বিশ্বনাথ বাজারে এসে কিছুটা সম্যাসা হতে পারে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খনন কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, অবৈধ স্থাপনার ব্যাপারে বৃহস্পতিবার বৈঠক আহবান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার অবৈধ স্থাপনার বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন,রবিবার জেলা প্রশাসক কার্যালয় এটি প্রেরণ করা হবে। জেলা প্রশাসক কার্যালয় থেকে উচ্ছেদ অভিযানের ব্যাপারে সিন্ধান্ত গৃহিত হবে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আর্কাইভ