শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ওসমানীনগরে আওয়ামী লীগ চেয়ারম্যানসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ওসমানীনগরে আওয়ামী লীগ চেয়ারম্যানসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদশ সময় রাত ৮.৩০মি.)
প্রথমবারের মতো নবগঠিত সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।১০ ফেব্রুয়ারি শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স না থাকায় আ.লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র এবং দলীয় মনোনয়নপত্র না থাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলদার আলী ও ফেরদৌস খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আকামত আলী, জাপার ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবের আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন বেগম ও হুছনা বেগমের মনোয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
৬ মার্চের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হয়ে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র বাছাইকালে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু, বিএনপি মনোনিত প্রার্থী ময়নুল হক চৌধুরী, জাপা মনোনিত প্রার্থী শিব্বির আহমদ, এবং বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী গয়াস মিয়া ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ মনোনিত মুক্তা পারভিন ও বিএনপি মনোনিত মুসলিমা আক্তার চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আ.লীগের তিনজনসহ বিভিন্ন কারণে ৭প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং ৬জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন