সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা » ভাষাসৈনিকদের ত্যাগের রাস্তায় আমাদেরও যেতে হবে বহুদূর : মোমিন মেহেদী
ভাষাসৈনিকদের ত্যাগের রাস্তায় আমাদেরও যেতে হবে বহুদূর : মোমিন মেহেদী
ঢাকা প্রতিনিধি :: (১ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মি.) নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ভাষাসৈনিকদের ত্যাগের রাস্তায় আমাদেরও যেতে হবে বহুদূর। রক্ষা করতে হবে বাংলা ভাষার মান, স্বাধীনতার অর্জন আর আদর্শিক অবস্থান। নতুনধারা বাংলাদেশ-এনডিবি আয়োজিত ‘ভাষার মাসে আশার আলো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ১৩ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৪ টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ।
নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মুখপাত্র শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, ভাইস চেয়ারম্যান এইচ আর শাকিল, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কামাল, যুগ্ম মহাসচিব ডা. নূরজাহান নীরা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির জামান, টিএম আলী ফরহাদ শিমুল, কেন্দ্রীয় এনডিবি’র সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শরীফ আল হাসান, হানিফ চৌধুরী, শেখ রেজাউল করিম, সিফাত উল্লাহ, রাবেয়া আক্তার শোভা ও রফিকুল ইসলাস সেন্টু বেপারী প্রমুখ বক্তব্য রাখেন।





উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী