বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আন্ত ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতায় ১৯ বিজিবি চ্যাম্পিয়ন
খাগড়াছড়িতে আন্ত ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতায় ১৯ বিজিবি চ্যাম্পিয়ন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৪ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৮মি.) খাগড়াছড়িতে দক্ষিন পূর্ব রিজিয়ন বিজিবির আন্ত ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ আন্ত ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের ২০টি ব্যাটালিয়ন অংগ্রহণ করে।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আন্ত ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মতিউর রহমান বিজিবিএম,পিজিবিএম,পিএসসি বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় খাগড়াছড়ির ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র অধিনায়ক লে: কর্নেল রাহাত নেওয়াজ পিএসসি ও উপ-অধিনায়ক মেজর সৈয়দ আনসার মোহাম্মদ কাওছার পিএসসি প্রমূখ উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১