শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বাম মোর্চার ‘সুন্দরবন রক্ষা সংহতি’ সমাবেশ
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বাম মোর্চার ‘সুন্দরবন রক্ষা সংহতি’ সমাবেশ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাম মোর্চার ‘সুন্দরবন রক্ষা সংহতি’ সমাবেশ

---বৃহষ্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে আয়োজিত ‘সুন্দরবন রক্ষা’ সংহতি সমাবেশে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন এদেশের মানুষের জীবন থেকে সুন্দরবন তথা জাতীয় সম্পদ পর্যন্ত কোন কিছুই আর নিরাপদ নয়। মানুষের জানমালের নিরাপত্তা যেমন গুরুতর হুমকির সম্মুখীন তেমনি সরকারের ভুল ও আত্মঘাতি তৎপরতার কারণে সুন্দরবন ও দেশের প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মকভাবে বিপন্ন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবনের অদূরে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প সুন্দরবনসহ সমগ্র দক্ষিণাঞ্চলের জন্য অচিরে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তারা জেদ পরিহার করে অনতিবিলম্বে এই হঠকারী ও বিপজ্জনক প্রকল্প থেকে সরে আসার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তারা বলেন, বিদ্যু উৎপাদনের অনেক বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নাই। তারা বলেন, চাপের মুখে পরিবেশ অধিদপ্তর থেকে রামপাল বিদ্যুৎ প্রকল্পের অনুকুলে ছাড়পত্র নেয়া হয়েছে। তারা প্রকল্পের সমুদয় কাজ স্থগিত করে প্রয়োজনে স্বাধীন সমীক্ষা কমিশন গঠনের আহ্বান জানান। তারা বলেন, সরকারের বোধদয় না হলে গণআন্দোলন-গণসংগ্রামের পথে এই প্রকল্প বন্ধ করানো ছাড়া জনগণের সামনে আর কোন পথ খোলা থাকবে না।বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই সংহতি সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আকমল হোসেন, ইঞ্জি. ম ইনামুল হক, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়–য়া, আবু সাইদ খান, অধ্যাপক তানজিমউদ্দিন খান, শিল্পী-লেখক অরূপ রাহী, এড. হাসনাত কাইয়ুম, মফিজুর রহমান লাল্টু, গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, এড. আব্দুস সালাম, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, হামিদুল হক, ইয়াসিন মিয়া, বহ্নিশিখা জামালী প্রমুখ।

দেশব্যাপী আহুত ‘সুন্দরবন রক্ষা সংহতি’ দিবসের অংশ হিসাবে এই কর্মসূচী পালিত হয়। খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, বগুড়া, পিরোজপুর, রংপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দেশের ৪৫টির বেশী জেলায় সমাবেশ, র‌্যালী ও মানববন্ধনের মাধ্যমে এই কর্মসূচী পালিত হয়।

সংহতি সমাবেশের সভাপতি সাইফুল হক সুন্দরবন রক্ষায় ঢাকায় পরিবেশ অধিদপ্তর অভিমুখে বিক্ষোভ, পদযাত্রা, দেশব্যাপী সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন। তিনি সুন্দরবন রক্ষায় প্রয়োজনে ঘেরাও, অবরোধ, হরতাল দেবারও কথা বলেন।(বিজ্ঞপ্তি)

আপলোড : ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.২০ মিঃ





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)