শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : প্রতিবাদে বিক্ষোভ
প্রথম পাতা » অপরাধ » ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : প্রতিবাদে বিক্ষোভ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : প্রতিবাদে বিক্ষোভ

---


পাবনা প্রতিনিধি :: পাবনা মধ্য শহরের দিলালপুর টাউন হলপাড়া এলাকায় অনুপ আগরওয়ালা (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ৷ বুধবার দিবাগত রাত দশটার দিকে এই ঘটনা ঘটে ৷ নিহত অনুপ স্থানীয় কাপড় ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালার ছেলে৷ হত্যার প্রতিবাদে বৃৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী ৷
স্থানীয়রা জানান,পাবনা শহরের টাউন হলপাড়ায় ইছামতি নামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে পিতা-মাতার সাথে বসবাস করে আসছিলেন অনুপ আগরওয়ালা ৷ তিনি গার্মেন্টস পোশাক ব্যবসায়ী ৷ শহরের আলহাজ্ব সুপার মার্কেটে তার চাঁদনী ফ্যাশন নামের একটি দোকান রয়েছে ৷
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আ ন ম আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় বাড়ির অদূরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের গেটের সামনে দূর্বত্তরা অনুপ আগরওয়ালাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে৷ তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ৷ ঘটনার পর রাতেই জড়িতদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করে নিহতের স্বজনরা ৷
এদিকে, হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নিহতের স্বজন সহ এলাকাবাসী ৷ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন ৷ মানববন্ধন থেকে নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অনুপ আগরওয়ালা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা ৷ পরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে নিহতের স্বজন সহ এলাকাবাসী ৷ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৷ এছাড়া নিহতের প্রতি সম্মান ও পরিবারের প্রতি সহানুভুতি জানিয়ে আলহাজ্ব সুপার মার্কেটের সকল দোকান বৃহস্পতিবার আধাবেলা বন্ধ রাখা হয় ৷
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে নিহত অনুপের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ৷ পরে বিকেল তিনটায় পাবনা মহাশশ্মানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে ৷
আপলোড : ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৫৪ মিঃ





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)