শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » জীপ উল্টে মাটিরাঙ্গায় নিহত-১ : আহত-৩
জীপ উল্টে মাটিরাঙ্গায় নিহত-১ : আহত-৩
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪২মি.) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জীপ উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে চার টার দিকে মালবোঝাই (চাঁদের গাড়ি, জীপ নং-ঢাকা-ক-১৫১২) মাটিরাঙ্গা থেকে আমতলী যাবার পথে পলাশপুর এলাকায় বৌদ্ধ মন্দিরের পাশে উল্টে গেলে ঘটনাস্থলে মো. কবির হোসেন (৩৭) নামে একজন নিহত হন। নিহত মো. কবির হোসেন বড়নালের মাষ্টারপাড়ার বাসিন্দা হাজী মো. জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনায় গুরতর আহতরা হলেন, মো. জাকির হোসেনরে স্ত্রী খোরশেদা বেগম (৩৫), মো. আবদুল খালেকের ছেলে মো. আবুল কালাম (২০) ও মো. কাদিম আলীর ছেলে আবদুর রহমান (৭০)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মো. আবুল কালামকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসময় দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। পরে তিনি মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো দুর্ঘটনার বিষয়টি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার