রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদী-আটঘরিয়ায় মুরগী ফার্মে কলেরা রোগের আক্রমন
ঈশ্বরদী-আটঘরিয়ায় মুরগী ফার্মে কলেরা রোগের আক্রমন
ঈশ্বরদী প্রতিনিধি :: (৭ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.০১মি.) ঈশ্বরদী ও আট ঘরিয়াসহ আসপাশের এলাকার মুরগী খামারে কলেরা রোগ দেখা দিয়েছে। ইতিমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে অনেক খামারের শত শত মুরগী মারাগেছে।
ঈশ্বরদীর ডিগ্রী পাড়ার মামুনের খামারে ১১’শ মুরগীর মধ্যে ৩’শ মুরগী মারাগেছে। কলেরা রোগের আতংকে কামার মালিক মামুন ডিমপাড়া সব মুরগী বিক্রি করতে বাধ্য হয়েছেন।
এতে তার অনেক আর্থিক ক্ষতি হয়েছে। গোপালপুরের স্বাধীনা আক্তারের মিনি খামারের ১৫ টি মুরগী মারা যায়। এ অবস্থায় ৪০ টি মুরগী জবাহ করতে বাধ্য হয়েছেন স্বাধীনা আক্তার। আটঘরিয়ার বেরুয়ান গ্রামের জাহাঙ্গীর বরেন, তার খামারের ১০৯০ টি মুরগীর মধ্যে এক সপ্তাহে ৩’শ মুরগী মারাগেছে।চাঁদভা মিয়াপাড়া গ্রামের তাহের অভিযোগ করে বলেন,একবার খামারের মুরগী রোগে আক্রান্ত হলে বাঁচানো যায়না। সংকটের সময় প্রাণী সম্পদ বিভাগ সহযোগিতা করেনা। ফলে বার বার তাদের লোকসান হয়ে পথে বসতে হয়। ঈশ্বরদ প্রাণী সম্পদ অফিসে ফোন করে কাউকে পাওয়া যায়নি।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল গোফুর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ইতি মধ্যে মুরগর নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে কলেরা রোগের আলামত পেয়েছি। রোগের ভ্যাকসিন সংকট আছে। সংকট নিরসনের চেষ্টা চলছে। শীগ্রই ভ্যাকসিন পাওয়া যাবে।





নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি