শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » অভিযাত্রা হউক জ্ঞানীর দিকে, জ্ঞানের দিকে নয়
প্রথম পাতা » শিক্ষা » অভিযাত্রা হউক জ্ঞানীর দিকে, জ্ঞানের দিকে নয়
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিযাত্রা হউক জ্ঞানীর দিকে, জ্ঞানের দিকে নয়

---পলাশ বড়ুয়া :: (১৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৩০মি.)
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজের স্নাতক (সম্মান) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর-২০১৭ সম্পন্ন হয়েছে।
২২ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০টায় শিক্ষার্থী মো. আলমগীরের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, কাকন বড়ুয়া’র ত্রিপিটক থেকে পাঠ, দীপ্ত দত্তের গীতা থেকে পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ৪টি গাড়ী যোগে মোট ১৭০জনের শিক্ষা সফর যাত্রা শুরু হয়।
সফরকালীন যাত্রাপথে লিংকরোড পৌঁছলে আয়োজক কমিটি সবাইকে নাস্তার প্যাকেট ও সুপেয় পানি বিতরণ করেন। দুপুর ১২টায় সফরের দর্শনীয় স্থান নাইক্যংছড়ি পৌঁছে। উপবন লেকের বিশ্রামাগারে রংপুরের বাসিন্দা ছাবেদ আলী সরকারের গানে মুগ্ধ করেছে সকলকে। চারদিকে যেন শিক্ষার্থীদের ছবি তোলার মহড়া। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের অধীনে পরিচালিত উপবন লেকের ব্যবস্থাপনায় পর্যাপ্ত ঘাটতি পরিলক্ষিত হয়েছে এমনটি অভিযোগ দর্শনার্থীদের।
সুউচ্চ পাহাড়ের উপবন জয় করে ক্লান্ত শরীরে ফিরতি রামু রাবার বাগানের উদ্দেশ্যে রওনা হয়। যেহেতু বাংলা বিভাগের প্রভাষক সৈয়দ আকবরের ব্যবস্থাপনায় মধ্যাহ্ন ভোজের সুব্যবস্থা পূর্ব থেকে নির্ধারিত ছিল রাবার বাগান বিশ্রামাগারে। কলেজের কর্মচারী সাধন বড়ুয়া’র সহযোগিতায় সবার খাবারের প্লেইট নিশ্চিত করলে দেখা যায় কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে, অনেক আবার সবুজ ঘাসে হাটু গেড়ে বসে খাবারটা সেরে নেয়।
তৎমধ্যে সামিল হন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, বাংলা বিভাগের অজিত কুমার দাশ, সমাজ বিজ্ঞানের আলমগীর মাহমুদও। কিছুক্ষণ পরে কলেজ গভর্ণিং বডির সদস্য অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী ও এড. আবদুর রহিম যোগ দেন।
সবার খাবার শেষে কলেজ অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে প্লাবণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

এতে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবদুল হক, সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, ব্যবস্থাপনা’র বিভাগীয় প্রধান শাহ আলম, সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ, গভর্ণিং বডির সদস্য অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী ও এড. আবদুর রহিম।

এ সময় আদিল চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবার অভিযাত্রা হউক জ্ঞানের মালিকের দিকে, জ্ঞানের দিকে নয়।
ব্যবস্থাপনার বিভাগীয় প্রধান শাহ আলম সবার আন্তরিকতা ও সহযোগিতার পাশাপাশি বিশেষ করে সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, প্রভাষক ছৈয়দ আকবর ও প্রভাষক মৃদুল শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানকে গান পরিবেশন করে প্রাণবন্ত তুলেন সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী’র পরিবেশিত (আমার মন মজাইয়ারে….দিল মজাইয়া..), প্রদর্শক জেসরাত পারভীন, শিক্ষার্থীদের মধ্যে লিটন, বৃষ্টি প্রমুখ।
সবশেষে শুরু হয় র‌্যাফেল ড্র পর্ব। অর্থনীতির প্রভাষক জালাল উদ্দিনের পরিচালনায় ২০টি পুরষ্কারের সমন্বয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠানটিও ছিল বেশ উপভোগ্য। একে একে সবকটি পুরষ্কার চলে গেলেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার ৩টি তখনো বাকী। টানটান উত্তেজনা। সবার চোখেমুখে প্রাপ্তির আকাঙ্খা। সবশেষে প্রথম পুরষ্কার বিজয়ী হন শিক্ষার্থী আবদুর রহমান। দ্বিতীয় পুরষ্কার বিজয়ী হন ইতিহাসের অধ্যাপক তহিদুল আলম। তৃতীয় পুরষ্কার বিজয়ী হন প্রভাষক আবদুল আওয়াল।
গোঁধুলিলগ্নে সাগরের তীর ঘেষে দরিয়ার নগর, হিমছড়ি, পর্যটন রানী ইনানী হয়ে কলেজের সবুজ চত্বরে পৌঁছলে উখিয়া কলেজ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষা সফর-১৭ সম্পন্ন হয়।





শিক্ষা এর আরও খবর

গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার
রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত
চুয়েটে পুরকৌশল বিভাগের সেমিনার অনুষ্ঠিত চুয়েটে পুরকৌশল বিভাগের সেমিনার অনুষ্ঠিত

আর্কাইভ