রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে অসুস্থ আতিক মিয়াকে দেড় লক্ষ টাকা প্রদান
বিশ্বনাথে অসুস্থ আতিক মিয়াকে দেড় লক্ষ টাকা প্রদান
মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৪ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪২মি.) বিশ্বনাথে অসুস্থ আতিক মিয়ার চিকিৎসার জন্য ইনসান এইড ইউকে’র পক্ষ থেকে দেড় লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে আতিক মিয়ার পরিবারের সদস্যদের হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেন ইনসান এইড ইউকে’র নেতৃবৃন্দ। মহতি এই কাজে হৃদয়বানদের এই আন্তরিকতা আর মহানুভবতার জন্য ইনসান এইড’সহ যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারটি।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের আতিক মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী বিলকিছ বেগম নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বামীকে বাঁচাতে দিয়েছিলেন নিজের দেহ থেকে একটি কিডনী। কিন্তু সেই কিডনীতে ভাইরাস জনিত কারনে সমস্যা দেখা দেওয়ায় নতুন করে জরুরী ভিত্তিতে চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়।
এমতাবস্থায় একটি মানবিক আবেদন জানিয়ে গত ২৯ জানুয়ারী বিভিন্ন অনলাইন পোর্টালে ও পরদিন জাতীয় ও স্থানীয় দৈনিক বিভিন্ন পত্রিকায় গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত হয়। এরপর আতিক মিয়ার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন যুক্তরাজ্য প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মোহাম্মদ ছইল মিয়া এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ারুজ্জামান চৌধুরীর দুই কিশোর পুত্র রায়হানুজ্জামান চৌধুরী ও রুমানুজ্জামান চৌধুরী’সহ বৃত্তবানরা।
ফলে গত ২ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আতিক মিয়াকে। বর্তমানে ঐ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, পত্রিকায় প্রকাশিত সংবাদটি নজরে পড়ে ইনসান এইড ইউকে’র কর্তৃপক্ষের। ফলে আতিক মিয়ার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন ইনসান এইড ইউকে’র নেতৃবৃন্দও। রবিবার দুপুরে আতিক মিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে দেড় লক্ষ টাকার চেক তুলে দেন ইনসান এইড ইউকে’র নেতৃবৃন্দ।
চেকটি গ্রহন করেন আতিক মিয়ার ছোট দুই মেয়ে ইভা আক্তার ও শুভা আক্তার এবং বড় মেয়ের জামাই এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেল- ইনসান এইড ইউকে’র ভাইস চেয়ারম্যান মাহবুব আলম শামীম, ট্রাস্টি মুজিবুল হক, কান্ট্রি ম্যানেজার খালেদ আহমদ, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ ও সদস্য নূর উদ্দিন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান