শিরোনাম:
●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » হয়রানী থেকে রক্ষা পেতে থানায় সাব্বিরের জিডি
প্রথম পাতা » শিরোনাম » হয়রানী থেকে রক্ষা পেতে থানায় সাব্বিরের জিডি
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হয়রানী থেকে রক্ষা পেতে থানায় সাব্বিরের জিডি

---

সিলেট প্রতিনিধি :: (১৪ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৪মি.) মিথ্যা অভিযোগ, মামলায় বিবাদী করে এবং অনলাইন নিউজ পোর্টালসহ সংবাদপত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে এক নিরীহ যুবককে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যপারে গত ১৯ ফেব্রুয়ারি এই নিরীহ যুবক ছাত্রলীগ নেতা ও সমাজকর্মী সৈয়দ সাব্বির রহমান সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান রহ. থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সৈয়দ সাব্বির উপশহর এলাকার সৈয়দানিবাগের উন্মেষ ২০ নম্বর বাসার সৈয়দ শরীফের ছেলে এবং সৈয়দানিবাগ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক।

সাধারণ ডায়রিতে সাব্বির উল্লেখ করেন, বিগত কিছুদিন যাবত একটি কুচক্রি মহল তাঁর মান মর্যাদা ক্ষুন্ন করার লক্ষ্যে অন্য একটি মহলের ইন্ধনে ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি মনে করেন এই ষড়যন্ত্রকারী মহল রুমা বেগম নামের এক মহিলাকে ব্যবহার করে তার সম্মানহানীসহ যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। তাই তাঁর নিরাপত্তা ও কুচক্রি মহলের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এব্যপারে শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। ডায়রিতে আনিত অভিযোগ আমলে নিয়ে পুলিশ তদন্ত করছে।

এদিকে গত ২০ ফেব্রুয়ারি আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি সৈয়দানিবাগে একটি দোকানে চাঁদাবাজির ঘটনায় শাহপরান থানায় অভিযোগ দায়ের করেন। সে অভিযোগে সাব্বিরের নাম উল্লেখ করে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের ঘটনায় তিনি প্রতিবাদ ও দ্বিমত পোষন করেছেন।

এব্যপারে সৈয়দ সাব্বির বিভিন্ন গনমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ করে প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, সমাজে তাঁকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রি মহল ওঠেপড়ে লেগেছে। ফলে ইদানিং বিভিন্ন মামলা ও অভিযোগে তাঁকে বিবাদী করার ষড়যন্ত্র করা হচ্ছে।

সৈয়দ সাব্বির বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও গণদাবী পরিষদ বৃহত্তর সিলেটের যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

এছাড়াও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে যুব সমাজকে নিয়ে গঠিত সৈয়দানিবাগ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন তিনি।

সাব্বির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন একজন পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির কর্মী হিসেবে সাংবাদিকসহ সর্বমহলে তাঁর অনেক প্রশংসা রয়েছে। কিন্তু কাউকে হয়রানী ও চাঁদাবাজি না করেও তাঁর বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। যা আদৌও সত্য নয়।

প্রকাশ থাকা আবশ্যক বলে মন্তব্য করে সাব্বির অভিযোগ করেন, সংবাদের বরাতদাতা ও কথিত ব্যবসায়ী আব্দুল মোতালেব শাহপরান থানার একাধিক বিস্ফোরক ও ছিনতাই মামলার আসামী মিন্নত আলীর বোনের জামাই। তাহার নিকট আত্মীয়ের অপকর্মের প্রতিবাদ করাই সাব্বিরের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে।

মোতালেবের আনীত অভিযোগে দ্বিমত পোষন করে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, কথিত ব্যবসায়ী নামধারী আব্দুল মোতালেব তাহার নিকটআত্মীয় মিন্নত আলীকে রক্ষা করতে এবং আমার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে কলঙ্কের কালিমা লেপনের জন্য পরিকল্পিতভাবে সুগভীর চক্রান্ত চালাচ্ছেন। তাই এই ঘটনার জন্য নিরপেক্ষ অনুসন্ধানী সংবাদ প্রকাশে সাংবাদিকসহ গনমাধ্যম সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি অনুরোধ জানান।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)