শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ মার্চ ২০১৭
প্রথম পাতা » পাবনা » বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালকের যোগদান
প্রথম পাতা » পাবনা » বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালকের যোগদান
বৃহস্পতিবার ● ২ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালকের যোগদান

---ঈশ্বরদী প্রতিনিধি :: (১৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৪মি.) ২ মার্চ বৃহস্পতিবার সকালে দেশের অত্যন্ত গুরুত্ব পূর্ণ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট(বিএসআরআই) চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে (চিরঞ্জিব বঙ্গবন্ধু) দাঁড়িয়ে বক্তব্য দেন সদ্য যোগদানকারী মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন, ড. এ এস এম আমানুল্লাহ, পরিচালক, প্রকল্প পরিচালক ড. সমজিৎ কুমার পাল, বিভিন্ন স্তরের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ ও বিজ্ঞানী সমিতির মহাসচিব মো. হাসিবুর রহমান বক্তব্য প্রদান করেন। তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। এর আগে ড. মো. আমজাদ হোসেনের নেতৃত্বে পরিচালক বৃন্দ,অফিসার কল্যাণ সমিতি,বিজ্ঞানী সমিতি,কর্মচারী সমিতি ও শ্রমিকলীগের পক্ষ থেকে মুরালে পুষ্প মাল্য অর্পণ করা হয়। প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালকের যোগদান উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ডা.শারফুদ্দিন ,সহ সভাপতি প্রকৌশলী আসাদুল হক আসাদ,সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, শফি আল আমিন মামুন , কাজী শ্রেষ্ঠত্ব প্রত্যাশা, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আকবর হোসেন আপাল, সাধারণ সম্পাদক শামসুদ্দিন,সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ও প্রচার সম্পাদক আলী আকবর। পরে সকলে মিলে বঙ্গবন্ধুর আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন।
মহাপরিচালকের সংক্ষিপ্ত জীবনী:
ড. মো. আমজাদ হোসেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি এক বছরেরও অধিককাল ইনস্টিটিউটের পরিচালক গবেষণা পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ড. মো. আমজাদ হোসেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দোপমাজগ্রাম নামক গ্রামে ১৯৬৩ সালের ৩০ অক্টোবর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি তাঁর পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তাঁর পিতার নাম মরহুম আবুল হোসেন এবং মাতার নাম আছিয়া খাতুন। তিনি কৃতিত্বের সাথে রাজশাহী বোর্ড থেকে ১৯৭৮ ও ১৯৮০ সালে এসএসসি ও এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৮৪ ও ১৯৮৯ সালে বি. এসসি. এজি. ও এম. এসসি. এজি. ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে (তৎকালীন সুগারকেন রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে বিশ্ব ব্যাংক-এআরএমপির বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে জাপানের শিনসু বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং ২০০২ সালে বায়োটেকনোলজীতে পি.এইচ. ডি ডিগ্রি অর্জন করেন। গবেষণায় ভাল ফলাফলের জন্য জাপানের শিনসু বিশ্ববিদ্যালয় হতে ‘সিলভার মেডেল অব থ্রি রেড পিপার’ পদক লাভ করেন। দেশে ও বিদেশের বিভিন্ন জার্নাল, বই ও পত্র পত্রিকায় তাঁর ১৩৪ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি পেশাগত কাজে আমেরিকা, জাপান, চীন, ভারত, ফিলিপাইন, থাইল্যান্ড ও শ্রীলংকা ভ্রমণ করেন। তিনি বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, বিএআরসি ও কেজিএফ কর্তৃক বাস্তবায়নকৃত বিভিন্ন প্রকল্পে প্রকল্প পরিচালক ও প্রধান গবেষক হিসেবে কাজ করেছেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক।





আর্কাইভ