রবিবার ● ১২ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাংনীতে হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার
গাংনীতে হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি :: (২৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩০মি.) মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রাম থেকে মজনু মিয়া (৩৭) নামের এক ব্যক্তিকে রিভালভারসহ আটক করেছে পুলিশ। শনিবারদিবা গত রাতে ধানখোলা মাঠের সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক মজনু মিয়া আড়পাড়া গ্রামের মৃত লাল চাঁদ আলীর ছেলে। গাংনীর থানা পাড়ার ইটভাটা মালিক খোকন হত্যা মামলার আসামী সে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মজনু মিয়া অস্ত্র নিয়ে গাংনী-ধানখোলা সড়ক দিয়ে বাইসাইকেলযোগে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গাংনী থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভালভার উদ্ধার করা হয়।
গাংনীর ইটভাটা মালিক খোকন হত্যা মামলার অন্যতম আসামী মজনু মিয়া। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনোয়ার হোসেন জানান ,তার জিজ্ঞাসাবাদ চলছে তবে হত্যা মামলায় জামিনে রয়েছে মজনু তাকে আজ রোববার সকালে আদালতে পাঠানো হবে ।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা