শনিবার ● ১৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত
পানছড়িতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত
পানছড়ি প্রতিনিধি :: (৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ওমরপুর গ্রামে ভূমির সীমানা বিরোদের জের ধরে সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত হয়েছে। আহতদের পানছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, ওমরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাজিম উদ্দিন (৫৫) ও তার স্ত্রী খোদেজা বেগম (৪৩) এর সাথে ওমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. আলম ও আলমাসের সাথে কাজিম উদ্দিনের সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকার সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমান সীমানা নির্ধারণ করে পিলার বসিয়ে দিলেও মো. আলম ও আলসাম তা মেনে নিতে পারে নি। তারই জের ধরে ১৮ মার্চ শনিবার সকাল সাড়ে টার দিকে আলম, আলসাম ও তাদেও মামা আবুল কাসেম পরিকল্পিতভাবে সীমানা পিলার তুলে ফেলার চেষ্টা চালায়।
এ সময় কাজিম উদ্দিন বাঁধা দিতে গেলে অতর্কিতভাবে তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এতে কাজিম উদ্দিন ও তার স্ত্রী খোদেজার মাথা ফেটে যায়। আহতবস্থায় তাদের পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাজিম উদ্দিনের মাথায় ৮টি ও খোদেজা বেগম এর মাথায় ৬টি সেলাই দেয়। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
অপরদিকে মো. আলম জানায়, কাজিম উদ্দিন সীমানা পিলার তুলে আরো ৩/৪ হাত সামনে নিয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমার হাতে লাঠি দিয়ে আঘাত করে পরে আমিও আঘাত করি। তবে আলমের উপর হামলার কোন আলামত পাওয়া যায়নি।
এ ব্যাপারে কাজিম উদ্দিনের ছেলে মো. খাইরুল পানছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২