শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৃথকস্থানে ৬ সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৃথকস্থানে ৬ সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পৃথকস্থানে ৬ সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তিতাস গ্যাসের পাঁচ সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।

২২ মার্চ বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার জামালপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের ১৬টি পয়েন্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হয়।

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের খবর পেয়ে উপজেলার বিভিন্ন গ্রামের অবৈধ গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় কেউ কেউ স্বেচ্ছায় সংযোগ বিচ্ছিন্ন করেছেন। চতুর্থ ধাপে ১৬টি পয়েন্টে ৩০ কিলোমিটার এলাকার পাঁচ সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৬০টি রাইজার এবং ৫০০ ফুট পাইপ জব্দ করা হয়।

তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মো. এমদাদ, মো. নুজরুল ইসলাম প্রমুখ।

প্রকৌশলী অজিত চন্দ্র দেব সিএইচটি মিডিয়াকে জানান, এ অভিযান তিতাস গ্যাস কর্তৃপক্ষের চলমান প্রক্রিয়া। গ্যাসের অবৈধ সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এর পরে যারা বৈধ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়েছেন, সেগুলো বিচ্ছিন্ন করা হবে।

অন্যদিকে একই দিনে গাজীপুরে সিটি কর্র্পোরেশনের ভাগলবাড়ি, দক্ষিন সালনা, পলাশটেক ও রাজেন্দ্রপুরের গজারীয়া মধ্যেপাড়া এলাকায় ৪৬০টি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী।

বুধবার দিনব্যাপী তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে ও গাজীপুর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম গোলাম মোর্শেদ খানের নেতৃত্বে প্রায় চার কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর গাজীপুর জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী জানান, বুধবার সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভাগলবাড়ী এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় এক ইঞ্চি ও দুই ইঞ্চি ব্যাসের দুই কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ মাটির নীচ থেকে পাইপলাইন অপসারণ করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে তিন’শ বাড়ির প্রায় ৬শ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনার পলাশটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০টি বাসাবাড়ীর ৩০০ অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন ও ১৫০০ মিটার পাইপ জব্দ করা হয়।

একই দিন গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরের গজারিয়া মধ্যপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ৮০টি বাসার ১৫০টি অবৈধ লাইন বিচ্ছিন্ন ও ৫০০ মিটার পাইপ জব্দ করা হয়।
অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করা হয়।

ছাব্বের আহমেদ চৌধুরী আরও জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতিনিয়ত গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে গাজীপুরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.কে.এম গোলাম মোর্শেদ খান, তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সাবিউল আউয়াল, প্রকৌশলী মো. খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী মির্জা মো. মামুনুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)