বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অবৈধ ইটভাটায় হানা দিল ভ্রাম্যমান আদালত
অবৈধ ইটভাটায় হানা দিল ভ্রাম্যমান আদালত
ঝিনাইদহ প্রতিনিধি :: শৈলকুপায় অবৈধ ইটভাটায় বন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। তাদের একটি টিম শৈলকুপা উপজেলার পৌর শহরে অবৈধ ৩টি ইটভাটার ড্রাম চিমনী ভেঙ্গে দিয়েছে। একই সাথে ৫লক্ষ টাকা জরিমানা করেছে। ২২ মার্চ বুধবার বিকালে শহরের চতুড়া ও মজুমদার পাড়ায় ইটভাটার চিমনীগুলি ভেঙ্গে দেয়।
যশোর থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আতাউর রহমান, বন ও পরিবেশ অধিদপ্তর খুলনার কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্রে এ অভিজান পরিচালনা হয়। অবৈধ ভাটা পরিচালনার দায়ে সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, বকুল বিশ্বাস, মনির জোয়ার্দ্দার কে মোট ৫লক্ষ টাকা জরিমানা করে। এসময় বিপুল সংখ্যক জনতা ভিড় করে।
বন ও পরিবেশ মন্ত্রনালয় যশোরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আতাউর রহমান জানান, আইন অনুযায়ী ড্রাম চিমনী করে ইট পোড়ানো ও ভাটা তৈরী নিষিদ্ধ। তাই ঝিনাইদহে অভিযান চালানো হচ্ছে, শৈলকুপার ৩টি অবৈধ ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে, অভিযান চলবে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা