বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ক্রিকেট প্রেমীক বীর মুক্তিযোদ্ধা নূর বক্স
ক্রিকেট প্রেমীক বীর মুক্তিযোদ্ধা নূর বক্স
ঝিনাইদহ প্রতিনিধি :: বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে মুখরিত প্রেমাদাসা স্টেডিয়াম। হঠাৎ গ্যালারিতে দেখা গেলো বৃদ্ধ এক বাঙালিকে। হাজার মাইল পাড়ি দিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি এসেছেন শ্রীলঙ্কায়। অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। বলা হচ্ছে ৭৯ বছর বয়সী ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা নূর বক্সের কথা। টাইগার ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসায় তিনি চষে বেড়াচ্ছেন পুরো শ্রীলঙ্কা।
এই দু’হাতে ১৯৭১ সালে প্রিয় মাতৃভুমি স্বাধীন করতে ৯ নম্বর সেক্টরের হয়ে অস্ত্র তুলে নিয়েছিলেন। স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে তার একহাতে বাংলার ঐতিহ্যের একতারা অন্য হাতে প্রিয় লাল সবুজের পতাকা। দেশের প্রতি অসীম ভালোবাসা খুঁজে নেন তিনি ক্রিকেটে। পতাকা আর হাতে নিয়ে গুনগুন করে নুর বক্সের গান তামিম, সাকিব, মাশরাফিরাও শুনেছেন।
টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ক্রিকেটার মোস্তাফিজ, সৌম্যদের ভালোবাসাও পেলেন। ক্রিকেটারদের এতো কাছে পেয়ে দারুণ রোমাঞ্চ ছুঁয়ে গেছে এই বীর মুক্তিযোদ্ধাকে।‘মুক্তিযুদ্ধ করেছি নিজের এলাকায়। খুব ভালো লাগে। বাংলাদেশ যেকোনো দেশের বিপক্ষে জিতলেই আমার খুব ভালো লাগে। এতো ভালো লাগে যে মনে হয় দেশ স্বাধীন করার ৪৭ বছর পরে একটা আনন্দ পেলাম।’
ঝিনাইদহের মুক্তিযোদ্ধা বয়সের ভারে নুয়ে পড়লেও এখনো তিনি চিরসবুজ ক্রিকেট গ্যালারিতে। ঢাক, চট্রগ্রাম, খুলনা, সিলেট কিংবা বগুড়া- দেশের সব ক্যানভাস চষে বেড়ানোর পর এই প্রথম দেশের সীমানা পেরিয়ে এসেছেন শ্রীলঙ্কায়। দরিদ্র এই মানুষটির এতো অর্থের যোগান এলো কোথা থেকে? জানালেন ঋণের বোঝা নিয়েই বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন দিতে তার লঙ্কায় আসা।
দেশের ভালোবাসায় ক্রিকেটর জন্য নিজেকে শপে দিয়েছেন ৭৯ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা নূর বক্সের ক্রীকেট প্রেমের গল্প।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ