সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
আত্রাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪২মি.) নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা আম চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
ঐতিহাসিক মুজিবনগর দিবস নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, এসি ল্যান্ড জয়া মারীয়া পেরেরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতারুজ্জামান ও ইউপি চেয়ারম্যান আক্কাস আলী।
যুব উন্নয়ন অফিসার ফজলুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু