শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » পুলিশ সদস্যরা ডিউটিতে মোবাইল ব্যবহার করতে পারবে না
প্রথম পাতা » জাতীয় » পুলিশ সদস্যরা ডিউটিতে মোবাইল ব্যবহার করতে পারবে না
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশ সদস্যরা ডিউটিতে মোবাইল ব্যবহার করতে পারবে না

---

ঢাকা প্রতিনিধি :: তল্লাশি চৌকি বা ডিউটিরত অবস্থায় মোবাইল ব্যবহার করতে পারবে না পুলিশ। তবে শুধুমাত্র ইউনিটের ইনচার্জ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে ওই মোবাইল থেকে বাকিরা যোগাযোগ করতে পারবেন। তবে কোনো সদস্য ভুলে ডিউটিতে মোবাইল নিয়ে এলেও তা বন্ধ রাখতে হবে।

রাজারবাগ পুলিশ লাইনসে সর্বস্তরের পুলিশ সদস্যের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এ নির্দেশনা দিয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর গাবতলী ও সাভারের আশুলিয়ায় পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় দু’জন পুলিশ সদস্য নিহত হন। এসব ঘটনার কয়েকদিন পর পুলিশ সদর দফতর এ মতবিনিময় সভার আয়োজন করলো।

গত ৪ নভেম্বর সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সশস্ত্র কনস্টেবল মুকুল হোসেন নিহত হন। এছাড়া গত ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে চেকপোস্টে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম মোল্লা।

এ ঘটনার পর থেকে পুলিশ সদস্যদের মধ্যে মনোবলের ঘাটতি ও নিরাপত্তাহীনতা দেখা দেয়। ডিউটিতে পুলিশ সদস্যরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন বলে অনেকে অভিযোগ করেন।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশার (এডিসি) পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ‘পুলিশ সদস্যদের মধ্যে আত্মশুদ্ধি, মনোবল তৈরি ও মটিভেশন বাড়ানোর লক্ষ্যে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।’

তিনি বলেন, ‘অনুষ্ঠানে আইজিপি স্যার বলেছেন, ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। একসঙ্গে চার-পাঁচ জন ডিউটিতে গেলে তাদের ইনচার্জ মোবাইল ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে বাকিরা ‍ওই মোবাইল থেকে যোগাযোগ করবেন। কোনো কারণে মোবাইল নিয়ে গেলেও সেটি বন্ধ রাখতে হবে।’

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘এটা কাগজে-কলমে নির্দেশনা না হলেও আইজিপি স্যার এগুলোর বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।’

পুলিশের তল্লাশি চৌকিতে ন্যূনতম একজন সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ইনচার্জের দায়িত্বে থাকেন।

অপর এক কর্মকর্তা বলেন, ‘ডিউটিতে গেলে পুলিশ সদস্যরা যেন অধিকতর সতর্কাবস্থায় থাকেন, সে বিষয়েও বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তারা যেন যথাযথ ড্রেসআপ করে (নিরাপত্তা পোশাক) ডিউটিতে যান।’

অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো পুলিশ সদস্যের মধ্যে কোনো ধরনের ভীতসন্ত্রস্ত ভাব রয়েছে কিনা- সেটিও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে আত্মরক্ষার অধিকার যে সবার আছে, সেটিও তাদের স্মরণ করিয়ে দেন আইজিপি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করতে আইজিপি স্যার নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন, ডিউটিতে আরো সতর্ক অবস্থায় থাকতে হবে। সাভার ও গাবতলীর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে।’

এছাড়া মাঠপর্যায়ের দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা কী কী ধরনের সমস্যায় পড়েন, সেগুলো তাদের কাছে জানতে চাওয়া হয় এবং তাদের মতামত নেয়া হয়।

আপলোড :১০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১.৪৬ মিঃ





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)