শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » পুলিশকে আইন মানতে বাধ্য করলো সেনাবাহিনী
প্রথম পাতা » অপরাধ » পুলিশকে আইন মানতে বাধ্য করলো সেনাবাহিনী
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশকে আইন মানতে বাধ্য করলো সেনাবাহিনী

--- অনলাইন ডেক্স :: নাঈম চৌধুরী : বাংলাদেশে আইন বলতে অনেকে “বাংলাদেশ পুলিশ” কে বুঝে থাকেন, আর বুঝারই কথা কারন বাংলাদেশে পুলিশই একমাত্র সরকারী আইন প্রয়োগকারী সংস্থা। বহু বছর পূর্বে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছিলেন, “আইনকেই শাসন করা উচিত”, আর একথারই যথার্থতা প্রমানে যেন বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে আইন মানতে বাধ্য করলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন মিলিটারি পুলিশ সদস্য।

স্থান, ঢাকা সেনানিবাসের রজনীগন্ধ্যা গেট। একটি লাল পালসার মোটরসাইলে চড়ে সেনানিবাসের অভ্যন্তরে যাচ্ছিলেন দুইজন পুলিশ সদস্য। যিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার মাথায় হেলমেট রয়েছে কিন্তু অন্যজনের মাথায় কোন হেলমেট নেই।

একজন এম.পি তাদের মোটরসাইকেলে গতিরোধ করলেন, থামিয়ে জিজ্ঞেস করলেন আপনাদের মাথায় হেলমেট নেই কেন?  জবাবে পিছনে বসা সেই পুলিশ সদস্য বললেন আমি একটি জরুরি কাজে যাচ্ছি, এখনি যেতে না পারলে সমস্যা হবে। আমাদের যেতে দিন। কিন্তু এম.পি (মিলিটারি পুলিশ) সদস্য বললেন, আমার কাছে সবাই সমান। আপনাকে ছেড়ে দেব আর সাধারণ মানুষকে আটকে রাখবো? আইন কি আপনার জন্য আলাদা?

প্রায় বিশ মিনিটের চেষ্টা। কিন্তু অনড় হয়ে রইলেন এম.পি (মিলিটারি পুলিশ) সদস্য। বারবার সেই এম.পি (মিলিটারি পুলিশ) সদস্য বলছেন, হয় একজন মটরসাইকেলে যান অথবা দুইজনই মাথায় হেলমেট পড়ুন। হাস্যকর কিছু যুক্তিও দিচ্ছিলেন সেই দুই পুলিশ সদস্য। কিন্তু লাভ হয়নি। হেলমেট ছাড়া সেই পুলিশ সদস্য মটরসাইকেল থেকে নেমে গেলেন। ফোন দিয়ে একটি প্রাইভেট গাড়ি আনিয়ে তাতে চড়ে সেনানিবাসের ভেতরে প্রবেশ করলেন।

যতদিন পর্যন্ত আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন দেশের অরাজকতা দূর করা যথেস্ট কস্টসাধ্য। আইনের শাসন বাস্তবায়ন করতে না পারলে সমাজ হবে আরো কুলষিত ও অনিরাপদ। তাই দেশটাকে নাগরিকের জন্য নিরাপদ আবাস্থল হিসেবে গড়ে তুলে সকলমহলের সহযোগিতা একান্তই প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেি আমরা পেতে পারি অনাচার মুক্ত একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক সমাজ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)