শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা উন্নয়ন কমিটির সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা উন্নয়ন কমিটির সভা
মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা উন্নয়ন কমিটির সভা

---প্রেস বিজ্ঞপ্তি :: (১২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৭মি.) দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সর্ম্পকে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। তিনি বলেন, দেশে উদ্বেগজনক হারে জঙ্গি কর্মকান্ড ঘটছে। দেশের মানুষ এখন কোথাও নিরাপদ নয়। এ আতঙ্ক পাহাড়েও বিরাজ করছে। তাই সকলে মিলে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। সচেতনতা ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে। আগামী প্রজন্মকে জঙ্গি কর্মকান্ড থেকে বিরত থেকে সরকারের উন্নয়নে সহযোগিতা করার জন্য উদ্বুব্ধ করতে হবে।
তিনি বলেন, জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে পরিষদের প্রতিটি মাসিক ও সমন্বয় সভায় উপস্থিত থেকে জনপ্রতিনিধি, সমাজকর্মী, প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ এলাকার সমস্যাগুলো উপস্থাপন এবং তা সমাধানে পরামর্শ ও মতামত প্রদান করারও আহ্বান জানান তিনি।

২৫ এপ্রিল মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশের প্রতিনিধি বলেন, চলতি মাসে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈ-সা-বি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সবাই পালন করতে পেরেছে। তিনি বলেন, গত মাসে শহরের ডিসি বাংলো এলাকা থেকে জঙ্গী সন্দেহে ৬জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার আইন শৃংখলা পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় অনেকাংশে স্বাভাবিক রয়েছে। সন্ত্রাসী কার্যক্রম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সর্বদা কাজ করছে পুলিশ বিভাগ।

রাঙামাটি সরকারী কলেজের প্রতিনিধি বলেন, বর্তমানে ৬টি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু রয়েছে রাঙামাটি সরকারি কলেজে। আগামীতে আরো বিভিন্ন বিষয়ে কোর্স চালু হবে। তিনি বলেন, কলেজের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর প্রয়োজন রয়েছে। এ বিষয়ে তিনি পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।

মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক বলেন, আগামী মাস থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ থাকবে এবং ৪মে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের মাধ্যমে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। এছাড়া মৎস্য উৎপাদন বৃদ্দির লক্ষ্যে জাক অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

খাদ্য বিভাগের কর্মকর্তা জানান, বর্তমানে জেলা খাদ্য ভান্ডারে ৩হাজার ৪শত ৭৫মেট্রিক টন চাল মজুদ রয়েছে।

বাংলাদেশ বেতার এর আঞ্চলিক পরিচালক জানান, প্রতিদিন নিয়মিত সকাল ১১টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সম্প্রচার কার্যক্রম চলছে।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বলেন, উপজেলা পর্যায়ে ইমামদের মাধ্যমে জঙ্গীবিরোধী প্রচারণাসহ জঙ্গীবাদ নির্মূলে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা জানান, এ পর্যন্ত ২৯৭টি পাসপোর্ট প্রদান করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের ইউনিট অফিসার জানান, রাঙামাটি ইউনিটের ইকোসেক প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলার পরিবারকে আর্থিক সহযোগিতা এবং বাঘাইছড়ি দূরছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ১শত পরিবারের মধ্যে নগদ ২লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া চলতি মাসে শহরের বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হবে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা বলেন, প্রকল্পভুক্ত উপজেলার মধ্যে লংগদু ও রাজস্থলী উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের জন্য স্থান নির্ধারণ হয়েছে। শীঘ্রই ফায়ার স্টেশন নির্মাণের কাজ শুরু হবে। জেলার কাউখালী উপজেলায় নতুন ফায়ার স্টেশন ভবনের কাজ সম্পন্ন হয়েছে। শীঘ্রই এ স্টেশনটি উদ্বোধন করা হবে। তিনি সকল সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র রাখারও পরামর্শ দেন।

এসময় সভায় উপস্থিত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ

আর্কাইভ