শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৮মি.) বিশুদ্ধ গণতন্ত্র চর্চার অংশ হিসেবে বান্দরবান জেলার আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার ছাত্র-ছাত্রীরা সম্পন্ন করেছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১৭। নির্বাচনে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী ব্যালটের মাধ্যমে ভোটে কেবিনেট প্রতিনিধি নির্বাচিত হয়েছে। নির্বাচিত কেবিনেট প্রতিনিধিরা ভবিষ্যৎ নেতৃত্ব এবং চর্চার মাধ্যমে গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিন্সিপল হানিচন্দ্র ত্রিপুরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সরকারি নির্দেশনামতে স্কুল কেবিনেট নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠিত হয়। কমিশন তফসিল ঘোষণা করা হয়। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৬ জন, ৭ম শ্রেণির ৪ জন ও ৮ম শ্রেণির ৪ জনসহ মোট ১৪ জন শিক্ষার্থী স্টুডেন্ট কেবিনেট প্রার্থী হয়। প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচন কমিশন যাচাই বাছাই করে ১৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।
গত ২৪ এপ্রিল স্কুল ক্যাম্পাসে এ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রার্থীরা তাদের হাতের লিখা শিক্ষামূলক স্লোগান সম্বলিত পোস্টারে সজ্জ্বিত করেছিলো আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ আঙ্গিনা।
নির্বাচন কমিশন তিনটি বুথ তৈরি করে। নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হয় প্রিজাইডিং ও পোলিং অফিসার। পাশাপাশি ছিল আনসার টীম ও পুলিশ সদস্য। বাড়তি নজরদারীতে ছিলো দুই সদস্যের গোয়েন্দা টীম!
এ দিন সকাল ১১টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং চলে দুপুর ২টা পর্যন্ত। বিদ্যালয়ের প্রাথমিক শাখা ছাড়া মাধ্যমিকের মোট ১৬২ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয় ১৪৮টি। ভোট গণনা শেষে ২ ঘটিকায় অধ্যক্ষ হানি চন্দ্র ত্রিপুরা এবং সকল শিক্ষক ও স্কুল ম্যানিজিং কমিটির উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার একে একে বিজয়ী ৫ জন স্টুডেন্ট কেবিনেট প্রতিনিধির নাম ঘোষণা করেন। এরা হলেনঃ মাংকং ম্রো (৮ম শ্রেণি) ও শাফকাত শফিক (৮ম শ্রেণি), মাংওয়াই ম্রো (৭ম শ্রেণি), সংক্লম ম্রো (৬ষ্ঠ শ্রেণি) ও মঙ্গল চাকমা (৬ষ্ঠ শ্রেণি)।
আগামী ২৭ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় ৫ জন স্টুডেন্ট কেবিনেট প্রতিনিধি শপথ গ্রহণ করবেন। পরবর্তিতে তারা তাদের নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে স্কুল ও সহপাঠিদের উন্নয়নে কাজ করবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)