মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে লাঠিছড়া খালের পাড় ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে রাস্তাঘাট
রাঙ্গুনিয়াতে লাঠিছড়া খালের পাড় ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে রাস্তাঘাট
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) রাঙ্গুনিয়ায় লাঠিছড়া খালের পাড় ভাঙ্গনের কারনে বিলীন হয়ে যাচ্ছে এলাকার রাস্তাঘাট। রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ৫নম্বর ইউনিয়ন পরিষদের সৈয়দ নগর এলাকায় লাঠিছড়া খাল ভাঙ্গনে ২টি বসতবাড়ির ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। এলাকায় স্থানীভাবে বসবাসকারীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ভারী বৃষ্টিপাত হলে নদী, খাল, বিল ও পুকুর ইত্যাদি ডুবে ভারী বন্যায় এই খালের পাড় ভেঙ্গে যায়। এতে খালের পাড়ে গড়ে উঠা রাস্তা ভেঙ্গে তচনছ হয়ে যায়। রাস্তার পাশে অামাদের বসতবাড়ি গড়ে উঠে। বসতবাড়ি গুলো খবই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বলে জানান তারা। স্থানীয় মেম্বার মোহাম্মদ অামিনুর রহমান মঙ্গলবার ২৫ এপ্রিল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, যখন ভারী বর্ষণ হয় তখন এই লাঠিছড়া বন্যার পানিতে ডুবে সৈয়দ নগর এলাকার খালের পাশে রাস্তাটি ভেঙ্গে যায়। খালের পাড় ভেঙ্গে যাওয়ার ফলে ২টি বসবাসকারী পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় অাছে তবে রাস্তার উন্নয়ন কাজ অনেকবার করা হয়েছিল এখন ও করা হবে বলে জানান তিনি।





রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ