শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের খোলা আকাশের নিচে পরীক্ষা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের খোলা আকাশের নিচে পরীক্ষা
বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের খোলা আকাশের নিচে পরীক্ষা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি এলাকার জালুয়াভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ২৫ এপ্রিল মঙ্গলবার বৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে। এতে করে খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে ওই বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা।

২৬ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কালিয়াকৈর উপজেলাল মধ্যপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জালুয়াভিটি এলাকায় অবস্থিত ওই বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির টিনের চালা কাল বৈশাখী ঝড়ে সম্পূর্ণ উড়ে গেছে। বিদ্যালয়ের অফিস কক্ষে গাছের গুড়ি পড়ে আছে। মেঝেতে পানি জমে আছে। এলোমেলো ভাবে ছড়িয়ে রয়েছে বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্রাদি। ফলে এক প্রকার নিরুপায় হয়েই খোলা আকাশের নিচে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
জালুয়াভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার জাহিদ বলেন, গত মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়টির টিনের চালা সম্পূর্ণ উড়ে যায়। অফিস কক্ষের প্রয়োজনীয় কাগজপত্রাদি নষ্ট হয়ে গেছে। অফিস কক্ষে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আছে। কক্ষে গাছের গুড়ি ঢুকে পড়েছে।

তিনি আরো বলেন, বিদ্যালটিতে এখন ছাত্র-ছাত্রীদের ১ম সাময়িক পরীক্ষা হচ্ছে। এদিকে কাল রাতের ঝড়ের কারণে বিদ্যালয়ের কক্ষে বসার কোন উপায় নেই। এছাড়া বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। তাই এক প্রকার নিরুপায় হয়েই খোলা আকাশের নিচে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। তিনি তড়িৎভাবে ভবনটি মেরামত করে যাতে ছাত্র-ছাত্রীদের পাঠদান চালিয়ে যেতে পারে সে জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানান।

কালিয়াকৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন সিএইচটি মিডিয়াকে বলেন, খবর পেয়ে আমি সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। বিদ্যালয়টি কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে। ভবনের ভিতরে বসার কোন ব্যবস্থা নেই। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেয়া হচ্ছে খোলা আকাশের নিচে। যা অনেক কষ্টের ব্যাপার কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য।

তিনি আরো বলেন, বিদ্যালয়টির ভবন যাতে অতি দ্রুত মেরামত করা হয় সেজন্য প্রশাসনের নিকট সুপারিশ করা হবে। যাতে করে ছাত্র-ছাত্রীদের আর খোলা আকাশের নিচে পরীক্ষা দিতে না হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)