মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে মে দিবসে পরিবহন শ্রমিকদের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগ
সিলেটে মে দিবসে পরিবহন শ্রমিকদের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগ
সিলেট প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.৩৬মি.) সিলেট নগরীর বন্দর বাজারস্থ কোর্টপয়েন্টে পরিবহন শ্রমিকদের একটি অংশ মিছিল সহকারে এসে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
১ মে সোমবার দুপুর ২ ঘটিকার সময় মহান মে দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের একটি মিছিল কোর্ট পয়েন্টে পৌঁছে এবং অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিক্শা ভাঙচুর করে।
ভাঙচুরের পর হামলাকারী শ্রমিকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। হামলাকারী শ্রমিকরা কারা এ সম্পর্কে সঠিক কিছু জানা না গেলেও, ধারনা করা হচ্ছে হামলাকারীরা বহিষ্কৃত শ্রমিক নেতা জাকারিয়া আহমদের অনুসারী।
তবে জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য মো. ইমাম উদ্দিন জানিয়েছেন, মে দিবসের দিন শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। তবে পরিবহন একটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় তারা আলোচনার ভিত্তিতে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে গাড়ি নিয়ে বের হন।
কিন্তু কোনো তারা মে দিবসের দিন গাড়ি বের করলেন এজন্য পরিবহন শ্রমিকরা তাদের উপর ক্ষেপে গিয়ে ব্যাপক ভাঙচুর চালান বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে পরিবহন শ্রমিকদের কারো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনাটি নিয়ে পরিবহন শ্রমিকদের মাঝে এক ধরবের নিরবতা বিরাজ করছে।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)