বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সড়কের কাজ পরিদর্শণে এসে জনতার হাতে লাঞ্চিত প্রকৌশলী
সড়কের কাজ পরিদর্শণে এসে জনতার হাতে লাঞ্চিত প্রকৌশলী
মুতাসিম বিল্লাহ, বরগুনা :: (২০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৩৫মি.) বরগুনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম লাঞ্চিত হয়েছেন। ৩ মে দুপুরে বরইতলা ফেরিঘাটের সংযোগ সড়কের কাজ পরিদর্শণে এসে তিনি বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন।
অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে স্থানীয়রা। মনিরুল কাজ পুনঃ শুরুর নির্দেশ দিলে ক্ষুদ্ধ এলাকাবাসি তার ওপর চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে।
জেলা আওয়ামীলীগ সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের শান্ত করেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের আদনান অনিকের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে উভয় পাড়ের সংযোগ সড়কের প্রাথমিক কাজ শেষ করেন। ছাত্রলীগ সভাপতি যুবায়ের আদনান অনিক বলেন, দীর্ঘদিন ধরে ফেরিঘাটের সংযোগ সড়ক পানিতে প্লাবিত হয়ে জনচলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।
এ ছাড়া যানবাহন চলাচল করতে পারেনা। সওজ কাজে অনিয়ম ও দীর্ঘসূত্রতার কারনে তারা নিজেরাই জনদুর্ভোগ লাঘবে কাজে হাত দিয়েছেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ