শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » আ’লীগ নেতা হত্যারহস্য উদ্ঘাটন দাবীতে আলীকদমে মানববন্ধন
আ’লীগ নেতা হত্যারহস্য উদ্ঘাটন দাবীতে আলীকদমে মানববন্ধন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাঙলাদেশ সময় রাত ১২.৩০মি.) নাইক্ষ্যংছড়ির উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. মো. ইসমাইল হোসেন এর হত্যারহস্য উদ্ঘাটন দাবীতে আলীকদমে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে বৃহস্পতিবার বিকেলে আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমর রঞ্জন বড়–য়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কফিল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভরঞ্জন বড়–য়া ও ছাত্রলীগ সেক্রেটারী মো. সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি কক্সবাজারের একটি হোটেল থেকে পুলিশ নাইক্ষ্যংছড়ির আওয়ামীলীগ নেতা ডা. মো. ইসমাইল মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি জনপ্রিয় ও ত্যাগী নেতা ছিলেন। দলের একটি কুচক্রী মহলই তার জীবনকে নানাভাবে বিষিয়ে তুলছিল বলে তিনি হত্যার কয়েক ঘন্টা আগে ফেসবুক স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসই প্রমাণ করে তার খুনি কারা।
বক্তাদের দাবী, ডা. ইসমাইল মেহেদীর মত নেতারা কখনো আত্মহত্যা করতে পারেন না। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যদি এ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদেন্তর মাধ্যমে বিচার না হয় তাহলে সাধারণ নেতা-কর্মীরা সংগঠনের প্রতি আস্থাহীন হয়ে পড়বে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ হত্যারহস্য উদ্ঘাটন দাবীতে জেলা জুড়ে সাংগঠনিকভাবে যেভাবে সোচ্ছার হওয়ার কথা ছিল, তা রহস্যজনকভাবে হচ্ছে না। নেতারা যে যার মতোই চলছেন। তাই সাধারণ নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন