শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে এক বয়োবৃদ্ধকে মাটিচাপা দেওয়া অবস্থায় জীবিত উদ্ধার
খাগড়াছড়িতে এক বয়োবৃদ্ধকে মাটিচাপা দেওয়া অবস্থায় জীবিত উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৮মি.) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোটমেরুং হাজাছড়া এলাকায় মাটিরাংগা উপজেলার এক বয়োবৃদ্ধকে হাত-পা বাধা ও মুখে স্কসটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৫মে শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তি মাটিরাংগা উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা আমান উল্লাহ (৫৭) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার ছোটমেরুং মাইনী নদীর পূর্ব পাড়ে হাজাছড়া যাওয়ার রাস্তার পার্শ্বে কে বা কাহারা এই লোকটিকে বৈদ্যুতিক তার দিয়ে হাত পা বেঁধে মুখে স্কসটেপ দিয়ে নদীর পাড়ে মাটিতে পুতে রাখে। খবর পেয়ে স্থানীয় পুলিশ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী মিলে তাকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার এস আই মো. ফয়জুল করিম সিএইচটি মিডিয়াকে জানান, দীঘিনালা উপজেলার মেরুং হাজাছড়া এলাকায় হাত-পা বাধা ও মুখে স্কসটেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তিনি এখন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ অবস্থায় রয়েছেন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)