শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ১০ টি ঘর পুড়ে ছাই
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ১০ টি ঘর পুড়ে ছাই
শনিবার ● ৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ১০ টি ঘর পুড়ে ছাই

--- রাউজান প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩৫মি.) রাউজান উপজেলার খৈয়াখালী ১নং ওয়ার্ড আহম্মদ মাষ্টারের বাড়ীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০টি বসতঘর। দূর্ঘটনাটি ঘটেছে ৫ মে শুক্রবার দিবাগত রাত ২ দিকে উপজেলার ৯নং ইউনিয়নের খৈয়াখালী গ্রামে। খবর পেয়ে  ফায়ার সার্ভিস দুর্ঘটনা স্থলে পৌঁছে।

প্রায় ১ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে কমপক্ষে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।

আগুন দ্রুত ছড়িয়ে পরলে আবদুল করিম, আবছার, ইসহাক, ইদ্রিস, আবদুল হাজী, সিজান, একরাম,আবদুল রহিম, নূরনবী, আবদুল সত্তারের ঘর সহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায় মধ্যরাতে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ঘরের সকল আসবাবপত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকন উদ্দীন সিএইচটি মিডিয়াকে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ছুটে যাই। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় বসতঘর মোট ১০টি ঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাত চুলা না বিদ্যুৎ বলা যাচ্ছেনা ।

ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইউনিয়ন পরিষদ পাহাড়তলী চেয়ারম্যান রোকন উদ্দীন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)