শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্ববিদ্যালয় ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » বিশ্ববিদ্যালয় ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক গ্রেফতার
সোমবার ● ৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ববিদ্যালয় ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক গ্রেফতার

---ময়মনসিংহ অফিস :: (২৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রভাষক মো. মিনহাজ উদ্দিনকে হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

৭ মে রবিবার রাতে মিনহাজ উদ্দিনকে গ্রেফতারের পর সোমবার আদালতে হাজির করে পুলিশ ।

গত ২ মে মঙ্গলবার বেলা ১১টায় হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আসমা সরকার রীপা একই বিভাগের প্রভাষক মো. মিনহাজ উদ্দিন বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ পত্র জমা দেন হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে এর কাছে ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে শিক্ষার্থীর এ অনৈতিক সম্পর্কের ঘটনাটি জানাজানি হওয়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তোলপার সৃষ্টি হয়।

শিক্ষার্থী আসমা সরকার রীপা সিএইচটি মিডিয়াকে বলেন, প্রভাষক মো. মিনহাজ উদ্দিন এবং আমার গ্রামের বাড়ি একই এলাকায়। তিনি আমার সবকিছুই জানেন। প্রভাষক মো. মিনহাজ উদ্দিন এর সাথে আমার দেড় বছরের প্রেমের সম্পর্ক শুরুর ছয় মাস পরেই আমাদের শারীরিক সম্পর্ক হয়। সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। কিন্তু এখন সে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, তাই আমি বাধ্য হয়ে বিভাগীয় প্রধান ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেই।

এ বিষয়ে প্রভাষক মো. মিনহাজ উদ্দিন মুঠোফোনে বলেন এটি একটি ভিত্তিহীন ঘটনা বলেই ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে সিএইচটি মিডিয়াকে বলেন, প্রভাষক মো. মিনহাজ উদ্দিন এর সাথে শিক্ষার্থী আসমা সরকার রীপা’র দীর্ঘ দিনের অনৈতিক সম্পর্কের অভিযোগ উল্লেখ করে আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে, সেটি আমি বিভাগের শিক্ষকদের সাথে নিয়ে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এর কাছে জমা দিয়ে এসেছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম সিএইচটি মিডিয়াকে বলেন, এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগপত্র পেয়েছি। এটির সুষ্ঠু প্রমাণের জন্য ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে ৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তদন্ত কেন্দ্রের এস আই কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর প্রভাষক মো. মিনহাজ উদ্দিনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান সিএইচটি মিডিয়াকে জানান,গত ৪ মে শিক্ষার্থী আসমা সরকার রীপা ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ করেন।





আর্কাইভ