শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ধানের ফলনে হাসি নেই কৃষকের মুখে
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ধানের ফলনে হাসি নেই কৃষকের মুখে
বুধবার ● ১০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে ধানের ফলনে হাসি নেই কৃষকের মুখে

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩১মি.) চট্টগ্রামের শস্য ভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ায় গুমাই বিলে বোরো ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। ধানের গুছা পরিপুষ্ট হলেও তার অধিকাংশই চিটা। আবহাওয়া অনূকুলে না থাকায় বৃষ্টির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান কৃষক। বোরো ধান সংগ্রহ করতে গিয়েও বেগ পেতে হচ্ছে কৃষককে। কারণ বাজারে এক একজন শ্রমিকের দৈনিক বেতন ৮শ থেকে ১ হাজার টাকা। সব মিলিয়ে বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের উঠানে যাচ্ছে ধানের পরিবর্তে চিটা। গোলায় ধান শূন্য হওয়ায় সহস্রাধিক কৃষকের দু:খের শেষ হচ্ছেনা। আগামী মৌসুমে ধান চাষাবাদে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলেছে। প্রতিকূল আবহাওয়া, চড়া মূল্যে শ্রমিক ও সারের উচ্চ মূল্যের কারনে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান একাধিক কৃষক।রাঙ্গুনিয়া কৃষি অফিস সুত্রে জানা যায়, রাঙ্গুনিয়ায় এবার বোরো চাষাবাদ হযেছে ৭ হাজার ৫শ ২০ হেক্টর জমিতে। চাষাবাদে শুরু থেকে আবহাওয়া অনুকুলে ছিল। এতে বোরো চাষাবাদ ফলনেও ভাল ছিল। কিন্তু ধানের গুছাতে যখন ধান পরিপুষ্ট হতে শুরু হয় তখনই এক সপ্তাহের টানা বৃষ্টির কবলে পড়ে। এতে ধানের গুছা বড় হলেও অধিকাংশ ধান চিটা হয়ে যায়। ফলে কানি প্রতি ধানের উৎপাদন ভাল হলেও চিটার কারণে বিপাকে পড়ে কৃষক। এবছর বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪.৭৫ মেট্টিক টন।মরিয়ম নগরের মাইজ পাড়া গ্রামের কৃষক বদিউল আলম (৭০) জানান,রাঙ্গুনিয়া কৃষি অফিসের মাঠ কর্মকর্তাদের পরামর্শে এবারে আমি আড়াই কানি জমিতে বোরো ধান চাষ করি। শুরু থেকে চাষাবাদে ভালভাবে যত্ন নেওয়ায় পোকার আক্রমন থেকে রক্ষা করতে পেরেছি। পরবর্তীতে একটানা বৃষ্টির কারনে ধানে চিটা ধরে গিয়েছে। আমি শুরুতে কানি প্রতি ১০ মণ ধান উৎপাদনের আশা করলেও ধান কাটার পার ধার অর্ধেক ধান গোলায় তুলতে পারিনি। অধিকাংশ ধানে চিটা থাকায় তা পাওয়া সম্ভব হয়নি। পাইকারী ধান ব্যবসায়ীরা আমাদের থেকে চিটাযুক্ত ধান কিনতে অনাগ্রহ প্রকাশ করছে। এতে ধান ঘরে তুলেও উপযুক্ত দামে বিক্রি করতে পারছি না। কাটাখালী গ্রামের কৃষক মো. কবির আহমদ (৫৬) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমি এই মৌসুমে দুই কানি বোরো চাষ করি। ধানের চিটা বাদে ১ কানি চাষের ধান ঘরে তুলেছি। ধান পেয়েছি মাত্র সতের আড়ি।সেচ, সার ও শ্রমিক খরচ মিলিয়ে কানি প্রতি আমার ১৪ হাজার টাকা খরচ হয়। ধান ঘরে তোলা পর যে পরিমান ধান পেয়েছি শ্রমিকের মজুরীও উঠে আসেনি। ধান চাষে অনিহা চলে এসেছে। গুমাই বিলের কৃষক নাজিম, আবদুস সাত্তার ও নুরুল আবছার ধানের চিটা দেখিয়ে আক্ষেপ করে পরবর্তী মৌসুমে ধান চাষাবাদ না করার কথা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান। কৃষিবীদ রুবাইয়েদ রাশেদ জানান, কৃষকরা প্রতিকূল পরিবেশের কারণে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তারা পরবর্তী মৌসুমে ধান চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবে। সরকারি ভাবে তাদের যদি উপযুক্ত সহায়তা প্রদান করে উৎসাহ প্রদান করা না হয় পরবর্তীতে খাদ্য উৎপাদনে ঝুঁকিতে পরতে হবে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আবাহাওয়া ও বিভিন্ন কারণে এবার ধানের চিটার সমস্যা সারা দেশে হয়েছে তবে তুলনামুলক রাঙ্গুনিয়ায় তা কম হয়েছে। গুমাই বিলের ২৮ ও ৬১ জাতের ধানে এর কিছুটা প্রভাব পড়লেও অন্যান্য জাতে এই সমস্যা হয়নি। তবে সর্বোপরী এবার বোরো ধানের ফলন ভাল হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ধানে চিটা আসায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ভাবে সহায়তা প্রদান করা হবে।





চট্টগ্রাম এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ