রবিবার ● ১৪ মে ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » দূর্বৃত্তদের হামলায় শিশু-মহিলাসহ আহত-৩
দূর্বৃত্তদের হামলায় শিশু-মহিলাসহ আহত-৩
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.১৬মি.) সিলেটের বিশ্বনাথে দূর্বৃত্তদের হামলায় ১০ বছরের শিশু ও মহিলাসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। রামদা, চাইনিজ কুড়াল, দায়ের আঘাতে রক্তাক্ত আহতদেরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয়পুর গ্রামের পংকি মিয়ার বসত বাড়িতে শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের হামলায় আহতরা হলেন পংকি মিয়া (৪২), তার (পংকির স্ত্রী) হাজেরা বেগম (২৮) ও পুত্র সোয়েব মিয়া (১০)।
জানা গেছে, প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বাইরে বের হওয়ার পরই পূর্ব থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা পংকি মিয়ার উপর হামলা চালায়। রামদা, চাইনিজ কুড়াল, দা দিয়ে পংকি মিয়াকে এ্যালোপাতাড়ি কুপিয়ে আহত করে দূর্বৃত্তরা।
এসময় পংকি মিয়ার চিৎকার শুনে তাকে (পংকি) বাঁচানোর জন্য তার স্ত্রী হাজেরা বেগম এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাকে (হাজেরা) গুরুত্বরও আঘাত করে। পিতা-মাতাকে রক্ষা করার জন্য ১০ বছরের সন্তান এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাকেও (সোয়েব) গুরুত্বর আহত করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন এঘটনায় মামলা দায়েরের করা হয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান