শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গা বিএনপির প্রতি আওয়ামীলীগের চ্যালেঞ্জ
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গা বিএনপির প্রতি আওয়ামীলীগের চ্যালেঞ্জ
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গা বিএনপির প্রতি আওয়ামীলীগের চ্যালেঞ্জ

---


মাটিরাঙ্গা প্রতিনিধি :: ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শামছুল হক মাটিরাঙ্গা উপজেলা বিএনপি নেতাদের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ৷ মাটিরাঙ্গায় উন্নয়নের রাজনীতিতে কোন দলের কি অবদান রয়েছে সে বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে একই রাজনৈতিক মঞ্চে জনতার মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ করেন আওয়ামীলীগের এই বর্ষীয়ান নেতা ৷ তিনি বিএনপি নেতাদের অভিযুক্ত করে বলেন,বিএনপি সাধারন মানুষের জন্য রাজনীতি করে না ৷ ক্ষমতায় থাকাকালীন তাদের নেতা সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূইয়া শুধু নিজে ও তার মতাদর্শীদের সম্পদশালী করেছেন উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৷ তিনি মাটিরাঙ্গার আগামী প্রজম্মকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে বিএনপি নেতারা শিক্ষার উন্নয়নে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেননি বলেও অভিযোগ করেন ৷ তিনি আরও বলেন,মাটিরাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী বিদ্যুত্‍ সমস্যা সমাধানে কোন পদক্ষেপ নেয়নি বিএনপি ৷ এছাড়াও মাটিরাঙ্গার বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যে নতুন কোন দাখিল ও আলিম পরীক্ষা কেন্দ্র স্থাপনে পদক্ষেপ গ্রহন করেনি তারা ৷ বিএনপি ক্ষমতায় থাকাকালীন উচ্চ শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত ছিল তাইন্দং ,তবলছড়ি ও বড়নালসহ মাটিরাঙ্গার প্রত্যন্ত জনপদের হাজারো শিক্ষার্থী৷ এ সময় তিনি মাটিরাঙ্গা পৌরসভার বিগতদিন ও চলমান অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা কালে বলেন, মাটিরাঙ্গা পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বেশীর ভাগ সময় জুড়ে নেতৃত্বের জায়গা অধিষ্ঠিত ছিল বিএনপি সমর্থিত প্রশাসক,চেয়ারম্যান ও মেয়র ৷ বর্তমানে মাটিরাঙ্গা পৌরসভার বয়স প্রায় ১৩ বছর হলেও জনগনের প্রত্যাশা পূরণে দৃশ্যমান তেমন কোন উন্নয়ন করেনি বিএনপি সমর্থীত প্রার্থীরা উলেস্নখ করে তিনি বলেন, বর্তমান মেয়র আবু ইউসূফ চৌধুরী (বিএনপি সমর্থিত)জনগনের টাকা দিয়ে মাটিরাঙ্গার পৌর এলাকার উন্নয়ন না করে নিজে বাড়ী গাড়ী করেছেন ৷ উন্নয়নের বিষয়ে জানতে চাইলে তিনি(মেয়র) বিভিন্ন সময়ে বলেন,আমিতো বিএনপি সমর্থিত মেয়র তাই সরকার আমাকে বাজেট দিতে চায় না বলে উন্নয়ন করা সম্ভব হয় না ৷ পৌরসভার বিষয়ে বর্তমান মেয়র আবু ইউসূফ চৌধুরীকে অভিযুক্ত করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শামছুল হক বলেন,মাটিরাঙ্গা পৌরসভার ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা মেয়রের বাসায় কাজ করে এবং তার ব্যক্তিগত গাড়ী চালালেও বেতন পরিশোধ করে মাটিরাঙ্গা পৌরসভা ৷ তিনি আরও অভিযোগ করেন, কুকুর নিধনের নামে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাত্‍ সহ মাটিরাঙ্গা বাজার ড্রেনেজ ব্যাবস্থা পরিষ্কার পরিছন্নের নামে কৌশলে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মেয়র আবু ইউসূফ চৌধুরী ৷ বর্তমানে তার(মেয়র) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলা দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি আঞ্চলিক কার্যালয়ে চলমান রয়েছে ৷
এ সময় তিনি দাবী করেন মাটিরাঙ্গা পৌরবাসীর উন্নয়নে বিএমডিএফ প্রকল্পের বরাদ্দকৃত ২২ কোটি টাকার উন্নয়ন শুধুমাত্র মেয়র আবু ইউসূফ চৌধুরীর অনিয়মের কারনে বাস্তবায়ন সম্ভব হয়নি ৷ নিয়মানুযায়ী প্রকল্পের বরাদ্দকৃত টাকার ১০% টাকা সংশ্লিষ্ট পৌরসভাকে পরিশোধ করতে হয় সরকারকে ৷ বিষয়টি নিয়ে তিনি(মেয়র) আমার সাথে আলাপ করলে আমি তাকে একজন উচ্চমানের ঠিকাদারের সহায়তা নেয়ার পরামর্শ দিই,সে অনুযায়ী খাগড়াছড়ির ঠিকাদার সেলিম সাহেব প্রস্তাবের রাজি হয়ে প্রকল্প অনুমোদনে ঐ ১০% টাকা একাউন্টে জমা করেন ৷ কিন্তু তিনি ক্ষমতার অপব্যাবহার ও অনিয়ম করে কাউকে না জানিয়ে জমাকৃত টাকা থেকে ৩৫ লক্ষ টাকা তুলে গোপনে আত্মসাত্‍ করেন ৷ এসব উল্লেখযোগ্য কারনে আমি মনে করি মাটিরাঙ্গা উপজেলা আওয়মীলীগ ক্ষমতায় থাকলে, উপজেলা ও পৌরসভার সাধারন মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন ও সম্ভাবনার দ্বার প্রসারিত হয় ৷ অন্যদিকে বিএনপি ক্ষমতায় থাকলে শুধু নিজেদের অর্থনৈতিক উন্নয়নে ব্যস্ত থাকে বলেই এলাকার সামগ্রিক উন্নয়ন ব্যহত হয় ৷ তাই আমার বক্তব্যের মিথ্যা প্রমান করার জন্য বিএনপি নেতা আবু ইউসূফ চৌধুরীসহ মাটিরাঙ্গা উপজেলা বিএনপিকে একই রাজনৈতিক মঞ্চে জনতার মুখোমুখি দাঁড়ানোর চ্যালেঞ্জ করছি ৷
এ বিষয়ে বর্ষীয়ান বিএনপি নেতা ও মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র আবু ইউসূফ চৌধুরী বলেন,আমার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে একটি মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত ৷
আপলোড : ১৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.১৯ মিঃ





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)