শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নান্দাইলে জমির মালিকানার বিরোধের জেরে মসজিদ ভাঙচুর
প্রথম পাতা » অপরাধ » নান্দাইলে জমির মালিকানার বিরোধের জেরে মসজিদ ভাঙচুর
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইলে জমির মালিকানার বিরোধের জেরে মসজিদ ভাঙচুর

---ময়মনসিংহ অফিস :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫২মি.) ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লায় মসজিদের জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে ধরে একপক্ষ মসজিদে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

২৩ মে মঙ্গলবার দুপুরে মসজিদে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ওই মহল্লার মুসুল্লিরা বলেন, দুর্বত্তরা খড় দিয়ে মসজিদের ভেতরে আগুনের সূত্রপাত ঘটিয়েছে। টিনের তৈরি মসজিদের পাশে নির্মাণ করা হচ্ছে পাকা দালান বিশিষ্ঠ অপর একটি মসজিদ। কিছু লোককে হাতুড়ি, গাইতি, শাবল দিয়ে নির্মাণাধীন মসজিদটিও গুড়িয়ে দিতে দেখা গেছে । সেইসাথে টিনের তৈরি মসজিদের ভেতরে ইমাম বসার কাছাকাছি স্থানে (মীমঘর) আগুন জ্বলছে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মসজিদটি ‘হাজী আবুদল করিম মুন্সি জামে মসজিদ’ নামে পরিচিত। এটি স্থাপন করেন ওই মহল্লার আবদুল করিম মুন্সি (৮০)। করিম মুন্সির পুত্রবধূ (জোবেদা বেগম ৫০) বলেন, যে জমিতে মসজিদটির পাকা কাঠামো নির্মাণ করা হয়েছে সেটি তাঁর শ্বশুর পেয়েছেন এওয়াজ (জমির বদলা-বদলি দলিল) মূলে সৎভাই আবদুল মজিদের কাছ থেকে। এখন ওই জমির মালিকানা দাবি করছেন মজিদের ছেলেরা।

মজিদের ছেলে সফির উদ্দিন বলেন, জমিটি তার বাবার। তাই নির্মাণাধীন মসজিদটি ভেঙে দেওয়া হয়েছে। তবে টিনের মসজিদে তাদের কেউ আগুন লাগায়নি।

বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, আবদুল করিম মুন্সি গত ২২ মে নান্দাইল মডেল থানায় দায়ের করা একটি মারামারি মামলায় মঙ্গলবার হাজিরা দিতে ময়মনসিংহের আদালতে গেছেন। এই মামলাটিও দায়ের করেছেন আবদুল মজিদ (৬০)।
---মামলায় আবদুল করিম মুন্সি হুকুমের আসমি। বাকী আটজন তার পরিবারের লোকজন। করিম মুন্সির পুত্রবধূ অভিযোগ করে বলেন, মিথ্যা মামলা করে আমাদের সকলকে বাড়িছাড়া করে মসজিদ ভাঙচুর ও আগুন লাগিয়েছে আবদুল মজিদের পক্ষের লোকজন।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মো. ইউনুস আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। কোনো পক্ষই এ ঘটনায় থানায় অভিযোগ দেয়নি।তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।





আর্কাইভ