শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ মে ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » উচ্চ আদালতের নির্দেশ পালনে অনিহা : পাউবো’র অর্ধশত কোটি টাকার সম্পত্তি উদ্ধারে উদ্যোগ নেই
প্রথম পাতা » খুলনা বিভাগ » উচ্চ আদালতের নির্দেশ পালনে অনিহা : পাউবো’র অর্ধশত কোটি টাকার সম্পত্তি উদ্ধারে উদ্যোগ নেই
শুক্রবার ● ২৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উচ্চ আদালতের নির্দেশ পালনে অনিহা : পাউবো’র অর্ধশত কোটি টাকার সম্পত্তি উদ্ধারে উদ্যোগ নেই

---বাগেরহাট অফিস : (১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৩মি.) বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের জবর দখল হওয়া প্রায় অর্ধশত কোটি টাকার সম্পত্তি উদ্ধারে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকলেও এ পর্যন্ত কোন পদক্ষেপ না নেয়ার অভিযোগ উঠেছে বাগেরহাট জেলা প্রশাসক ও পাউবো’র স্থানীয় কর্তাদের বিরুদ্ধে। হাই কোর্টের স্থগিত আদেশের পর ইতিমধ্যে ৫ মাসের বেশি সময় অতিবাহিত হলেও রহস্যজনক কারনে এখনও কোন কার্যক্রম শুরু করেনি প্রশাসন। তবে পানি উন্নয়ন বোর্ডের খুলনা সার্কেলের প্রধান প্রকৌশলী এ.কে.এম ওহিদ উদ্দিন চৌধুরী ও বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মি. খুশি মোহন সরকার সহ পাউবো’র কর্তা ব্যক্তিরা সকল দায় চাপালেন জেলা প্রশাসক ডিসি তপন কুমার বিশ্বাসের উপর। তাদের দাবী সর্বোচ্চ আদালতের রায়ের কপি সহ ডি.সি’কে দখল হওয়া জমি উদ্ধারের জন্য চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। তাদের অনুরোধ ও আদালতের নির্দেশে কোন পদক্ষেপ তিনি নিবেন কিনা? সেটা একান্ত তার বিষয়। তবে,কিছু দিন অপেক্ষা করে বিষয়টি আদালতকে অবিহিত করবেন পাউবো কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টদের সূত্র জানায়, বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদী সংলগ্ন ৩৫/১ পোল্ডারের ১৯.৬১ একর সম্পত্তি ১৯৬৬ সাল থেকে পানি উন্নয়ন বোর্ডের দখলে থাকলেও গত ২০১৩ সালে ওই জমির ১.৪৩ একর সম্পত্তি পাউবো’র আপত্তি থাকা সত্বেও তা জবর দখলের পাশাপাশি খাস খতিয়ানভূক্ত করে উপজেলা প্রশাসন মার্কেট ও একটি ইনষ্টিটিউট নির্মান করেন তৎকালীন বাগেরহাট জেলা প্রশাসক মুহা. শুকুর আলী ও শরণখোলা ইউএনও কে.এম মামুন উজ্জামান। ওই দু কর্মকর্তার মধ্যে ডি.সি সুকুর আলী (আইডি নং- ৫৬৮৬)। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইউএনও মামুন উজ্জামান (আইডি নং-১৫৭৪৭) যশোরের এডিসি হিসাবে কর্মরত আছেন। ওই সময় ডি.সি ও ইউএনও’র জমি জবর দখলের বিষয় নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ধারাবাহিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক বাদী হয়ে গত ২০১৬ সালে জমি উদ্ধার চেয়ে হাই কোর্টে একটি রিট করেন। রিট নং- ১৫৫৫১/২০১৬ ইং। উক্ত রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, বাগেরহাট জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কে বিবাদী করা হয়। পরবর্তীতে গত ১৫ ডিসেম্বর ২০১৬ ইং তারিখ হাই কোর্ট জবর দখলকৃত জমিতে পরিচালিত উপজেলা প্রশাসন মার্কেট ও ইনষ্টিটিউটের কার্যক্রমের উপর স্থগিত আদেশ দেন এবং বিবাদীগনের বিরুদ্ধে কৈফত তলব করেন। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের ওই নির্দেশ সংশ্লিষ্টরা এ পর্যন্ত আমলে নেননি। এ বিষয় দিপ্তবাংলা হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও শরণখোলার উপজেলার বাসিন্দা মো. রেজাউল করিম খান রেজা সিএইচটি মিডিয়াকে জানান, পাউবো’র অর্ধশত কোটি টাকার সম্পত্তি জবর দখলের বিষয়টি তিনি সর্ব প্রথম পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রী পরিষদ সচিব এবং দুদককে লিখিত ভাবে অবহিত করেন। অথচ সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সংশ্লিষ্টরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আদালতকে অবমাননা করেছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা চোর পুলিশ খেলা শুরু করেছেন। এছাড়া তৎকালীন ইউএনও এবং ডিসি সহ কতিপয় দুর্নীবাজ কর্মকর্তাদের যোগসাজসে কেবল অর্ধশত কোটি টাকার জমিই দখল হয়নি, পাশাপাশি কয়েক কোটি টাকা আত্মসত সহ মোটা অংকের সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রেজা। এ বিষয় বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, আদালতের স্থগিত আদেশ ও পাউবোর চিঠি তিনি এ পর্যন্ত হাতে পাননি। তবে বিষয়টি খোজ নিয়ে অচিরেই সরকারি সম্পত্তি দখল মুক্ত করার প্রয়োজনীয় উদ্দ্যেগ গ্রহন করবেন। এছাড়া মহামান্য হাইকোর্টের রায়ের প্রতি অনিহার কোন প্রশ্নই আসেনা বলে তিনি মন্তব্য করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ